logo
Advertisement

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় ভর্তিতে বিশেষ সুযোগ

এশিয়া পোস্ট ডেস্ক
অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় ভর্তিতে বিশেষ সুযোগ
হাতে-কলমে সাংবাদিকতা চর্চা করছেন অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি: সৌজন্যে

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (এডাস্ট)-এর ‘জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ’ বিভাগে ফল-২০২৬ সেমিস্টারে বিশেষ ছাড়ে ভর্তির সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা।

Advertisement

চার বছর মেয়াদি ‘বিএসএস (অনার্স) ইন জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ’ প্রোগ্রামে বিশেষ ওয়েভারের আওতায় ভর্তি ফি ও টিউশন ফিসহ সব খরচ মিলিয়ে কোর্স ফি নির্ধারণ করা হয়েছে মাত্র ২ লাখ ৮ হাজার টাকা। এই প্রোগ্রামে পূর্ব নির্ধারিত মোট কোর্স ফি ছিল ৪ লাখ ১৬ হাজার ২৫০ টাকা। অর্থাৎ অর্ধেক খরচেই এখন শিক্ষার্থীরা এই স্বনামধন্য প্রোগ্রামটিতে সম্পূর্ণ পড়াশোনা শেষ করার সুবর্ণ সুযোগ পাচ্ছেন।

বিশ্ববিদ্যালয়ে ফল-২০২৬ উপলক্ষ্যে বিশেষ ‘এডমিশন ফেয়ার’ চলছে, যা ২৭ আগস্ট থেকে শুরু হয়ে আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত চলমান থাকবে। এই ফেয়ার চলাকালীন সময়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভর্তি ফি’র ওপর অতিরিক্ত ৫০ শতাংশ ছাড়ের বিশেষ সুবিধা প্রদান করা হবে। এতে সর্বমোট খরচে আরও তিন হাজার টাকা কমবে।

এছাড়া ফল-২০২৬ সেমিস্টারে সাধারণ শিক্ষার্থীদের জন্য এই বিশাল ছাড়ের পাশাপাশি এসএসসি ও এইচএসসিতে জিপিএ ৫ ও ‘গোল্ডেন জিপিএ-৫’ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের জন্য আরও আকর্ষণীয় ওয়েভার ও বিশেষ বৃত্তির চমৎকার সুযোগ রয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (এডাস্ট) জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের কো-অর্ডিনেটর জোবায়ের আহমেদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

ওই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শুধুমাত্র সাংবাদিকতায় আগ্রহী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই বিশেষ ছাড়ের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ ছাড়া দেশের সাংবাদিকতার মানোন্নয়নে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থী ও পেশাজীবীদের জন্য শুরু করেছে চার মাসব্যাপী ‘ইথিক্যাল জার্নালিজম অ্যান্ড কনটেন্ট ক্রিয়েশন’ এর উপর সার্টিফিকেট কোর্স। এই কোর্সের আওতায় গত ২৫ জুলাই ‘ডিজিটাল জার্নালিজম ভার্সেস রিয়েলিটি’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

এই সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তর-এর সহকারী সম্পাদক মাহবুব কামাল, জ্যেষ্ঠ সাংবাদিক ও কলামিস্ট মাসুদ কামাল, চ্যানেল ২৪-এর হেড অব নিউজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স জহিরুল আলম, এখন টেলিভিশন-এর সম্পাদকীয় প্রধান তুষার আব্দুল্লাহ, যমুনা টেলিভিশন-এর নিউ মিডিয়া সম্পাদক রুবেল মাহমুদ, দৈনিক খোলা কাগজ এর উপ-সম্পাদক জব্বার হোসেন, এশিয়া পোস্ট-এর সম্পাদক ও প্রকাশক পলাশ মাহমুদ।

শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে এই বিভাগ নিয়মিত সেমিনার, কর্মশালা, সিম্পোজিয়ামের আয়োজন করে থাকে। এই ধারাবাহিকতায় আগামী ১১ সেপ্টেম্বর এই বিভাগে আয়োজিত হবে ‘ফ্যাক্ট-চেকিং মেথডোলজি ইন দ্য এআই ইরা’ শিরোনামে একটি কর্মশালা। যেখানে মুখ্য আলোচক হিসেবে থাকবেন বাংলাদেশে সাংবাদিকতায় ফ্যাক্ট চেকিংয়ের অন্যতম পথিকৃৎ দ্য ডিসেন্টের সম্পাদক কদরুদ্দিন শিশির।

ডিজিটাল বিপ্লবের এই সময়ে সাংবাদিকতা ও গণমাধ্যমের ক্ষেত্র দ্রুত পরিবর্তিত হচ্ছে। নতুন সময়ের এই অগ্রযাত্রার সঙ্গে তাল মেলাতে ডিজিটাল প্রযুক্তি, অনলাইন সংবাদমাধ্যম, মোবাইল সাংবাদিকতা এবং আধুনিক যোগাযোগ ব্যবস্থার প্রায়োগিক বিস্তৃতিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সাজানো হয়েছে এডাস্টের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের পাঠ্যক্রম। এর মূল লক্ষ্য হচ্ছে বর্তমান বৈশ্বিক ও জাতীয় চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ অত্যন্ত দক্ষ, সৃজনশীল ও দায়িত্বশীল গণমাধ্যমকর্মী এবং যোগাযোগবিদ তৈরি করা।

যোগাযোগ ও বিস্তারিত তথ্য: ভর্তি, বিশেষ ওয়েভার সুবিধা এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্যের জন্য আগ্রহী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যালয় বা কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগের জন্য অনুরোধ করা যাচ্ছে।

মোবাইল: ০১৭১৪২৩৭৬৯৬, ০১৮৮৬৪৯৯৮১৭ (ডিপার্টমেন্ট)

০১৭৮৭৬৬৬৫৭৫, ০১৭৮৭৬৬৬৫৭৬ (অ্যাডমিশন অফিস)

অফিশিয়াল ওয়েবসাইট: www.adust.edu.bd