ফিফা বিশ্বকাপ উপলক্ষে বনানী ক্লাবে বর্ণাঢ্য আয়োজন

ফিফা বিশ্বকাপ উপলক্ষে বনানী ক্লাব লিমিটেডের উদ্যোগে এক বর্ণাঢ্য ও উৎসবমুখর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) রাত ৯টা ৩০ মিনিটে ক্লাবের ব্যাংকুয়েট হলে সদস্য ও তাদের পরিবারের জন্য এ আয়োজন করা হয়।
অনুষ্ঠান শেষে ক্লাবের বড় পর্দায় বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান ও উদ্বোধনী ম্যাচ সরাসরি সম্প্রচার করা হয়।
বনানী ক্লাব লিমিটেডের সভাপতি রুবেল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
এ সময় আরও উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ইসমাইল জাবিউল্লাহ, ক্লাবের পরিচালক (প্রশাসন) মাকিন-উর-রশিদ (রসি), পরিচালক (অর্থ) অনিক ঘোষ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন পরিচালক নাজিয়া বরকত, ফারজানা রওশন, সৈয়দ আহসানুল আপন, এস. এম. শামসুদ্দিন বাহার, মো. মনিরুল ইসলাম চৌধুরী, মো. ফারহান জামান, মো. জাকারিয়া হাবিব এবং মো. জাহাঙ্গীর আলম।
উদ্বোধনী পর্ব শেষে ক্লাবের সদস্য ও তাদের পরিবারের সদস্যরা উৎসবমুখর পরিবেশে জায়ান্ট এলইডি স্ক্রিনে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান এবং উদ্বোধনী ম্যাচ উপভোগ করেন।
