logo
Advertisement

সাউথইস্ট ব্যাংক পিএলসি-এর ৭৯৭তম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত

এশিয়া পোস্ট ডেস্ক
সাউথইস্ট ব্যাংক পিএলসি-এর ৭৯৭তম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত
সাউথইস্ট ব্যাংক পিএলসি-এর ৭৯৭তম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত। ছবি: সংগৃহীত

সাউথইস্ট ব্যাংক পিএলসি-এর ৭৯৭তম পরিচালনা পর্ষদের সভা ব্যাংকের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) ওই সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের প্রতিষ্ঠাতা ও বর্তমান চেয়ারম্যান এম এ কাসেম।

Advertisement

এই সভাটিকে ব্যাংকের চলমান ‘রূপান্তর যাত্রা’ বা ট্রান্সফরমেশন প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে।

সভায় ব্যাংকের ভাইস চেয়ারপারসন হেনা রহমান এবং পরিচালকবৃন্দের মধ্যে জোসনা আরা কাসেম, দুলুমা আহমেদ, নাসির উদ্দিন আহমেদ, ইঞ্জিনিয়ার খন্দকার বদরুল হাসান, নূর নাহার তালুকদার ও মো. রফিকুল ইসলাম (মনোনীত পরিচালক, এশিয়া ইন্স্যুরেন্স পিএলসি) উপস্থিত ছিলেন। এছাড়া স্বতন্ত্র পরিচালকদ্বয় ব্যারিস্টার এম মইন আলম ফিরোজী এবং নূরজাহান বেগম সভায় অংশগ্রহণ করেন। পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ চেয়ারম্যান পুনর্নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানান।

সভায় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খালিদ মাহমুদ খান এবং ডেপুটি কোম্পানি সচিব মো. তৌহিদুল হক, এফসিএ। সুসংহত নেতৃত্ব ও অভিন্ন লক্ষ্য নিয়ে সাউথইস্ট ব্যাংক পিএলসি দেশের অন্যতম নির্ভরযোগ্য ও টেকসই আর্থিক প্রতিষ্ঠান হিসেবে এগিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞ।

সভায় সুশাসন, কৌশলগত প্রবৃদ্ধি ও টেকসই উন্নয়নের প্রতি দৃঢ় অঙ্গীকারের মাধ্যমে দেশের ব্যাংকিং খাতে সাউথইস্ট ব্যাংক পিএলসি-এর অবস্থান আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। ৭৯৭তম বোর্ড সভা ব্যাংকের সমন্বিত নেতৃত্ব, অভিন্ন লক্ষ্য এবং ভবিষ্যৎমুখী কার্যক্রমের প্রতিচ্ছবি। গ্রাহক, শেয়ারহোল্ডার ও অন্যান্য অংশীজনের জন্য আরও অধিক মূল্য সৃষ্টি এবং একটি শক্তিশালী, নির্ভরযোগ্য ও টেকসই আর্থিক প্রতিষ্ঠান হিসেবে সাউথইস্ট ব্যাংক পিএলসি-কে এগিয়ে নিতে পরিচালনা পর্ষদ দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।