logo

আইইউবিতে অনুষ্ঠিত হলো ক্যারিয়ার অ্যান্ড নেটওয়ার্কিং ডে

আইইউবিতে অনুষ্ঠিত হলো ক্যারিয়ার অ্যান্ড নেটওয়ার্কিং ডে
ছবি: সংগৃহীত

৬০টির বেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে (আইইউবি) অনুষ্ঠিত হলো ক্যারিয়ার অ্যান্ড নেটওয়ার্কিং ডে-২০২৬।

বুধবার (২০ মে ) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত আইইউবির নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। এর আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার গাইডেন্স, প্লেসমেন্ট অ্যান্ড অ্যালামনাই রিলেশনস (সিজিপিঅ্যান্ডএআর) কার্যালয়।

দিনব্যাপী আয়োজনে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর স্টলে দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে ক্যারিয়ার বিষয়ে কথা বলেন আইইউবির শিক্ষার্থীরা। একইসঙ্গে চাকরি ও ইন্টার্নশিপের জন্য সিভি জমা দেন এবং প্রশিক্ষণ সেশন ও ওয়াক-ইন ইন্টারভিউতে অংশ নেন।

আয়োজকরা জানান, উদ্বোধনী পর্বটি অনুষ্ঠিত হয় আইইউবির মাল্টিপারপাস হলে। আইইউবির ম্যানজেমেন্ট ইনফরমেশন সিস্টেমসের শিক্ষার্থী আল-জাওয়াদ ইসলাম সাদমানের উপস্থাপনায় এতে বক্তব্য দেন আইইউবির উপাচার্য অধ্যাপক ড. ম. তামিম, উপ-উপাচার্য অধ্যাপক ড. ড্যানিয়েল ডব্লিউ লুন্ড, সিজিপিঅ্যান্ডএআরের পরিচালক মো. মঞ্জুরুল হক খান, উপায়ের প্রধান নির্বাহী কর্মকর্তা শ্যামল বি. দাস এবং সিটি ব্যাংকের মানবসম্পদ বিভাগের প্রধান নিশাত আনোয়ার।

ব্যাংক ও আর্থিক খাতের অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল সিটি ব্যাংক পিএলসি, বিকাশ, প্রাইম ব্যাংক, আইডিএলসি, নগদ, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক এবং উপায়। এফএমসিজি খাত থেকে অংশ নেয় কাজী ফার্মস, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজেস লিমিটেড, এসিআই, এম এম ইস্পাহানী লিমিটেড, ট্রান্সকম বেভারেজেস লিমিটেড এবং ট্রান্সকম ইলেক্ট্রনিক্স লিমিটেড। ঔষধ শিল্প থেকে অংশগ্রহণ করে রেনাটা, একমি, পপুলার এবং নাফকো।

অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে ছিল মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, ব্র্যাক, আজিকবশির গ্রুপ, আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, আমরা কোম্পানিজ, বিক্রয় ডট কম, গ্রামীণ হেলথকেয়ার লিমিটেড (সুখী), কর্ণফুলী গ্রুপ, সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল, এবিসি লিমিটেড, রহিম আফরোজ, কনফিডেন্স ব্যাটারিজ লিমিটেড, কনফিডেন্স সিমেন্ট ঢাকা লিমিটেড এবং কনকর্ড গ্রুপ অব কোম্পানিজ।

আয়োজনে পৃষ্ঠপোষক ছিল সিটি ব্যাংক পিএলসি ও নগদ। বেভারেজ পার্টনার ছিল ফ্রেশ এবং মিডিয়া পার্টনার ছিল নিউজ টোয়েন্টিফোর, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড ও বণিক বার্তা।