logo

লিলি হুইপড শিয়া বডিওয়াশকে বর্ষসেরা পণ্য ঘোষণা

লিলি হুইপড শিয়া বডিওয়াশকে বর্ষসেরা পণ্য ঘোষণা
লিলি বডিওয়াশের প্রতিনিধির হাতে ২০২৬ সালের বর্ষসেরা পণ্যের সম্মাননাও তুলে দেওয়া হয়। ছবি: বিজ্ঞপ্তি

১২০০ পণ্যকে পেছনে ফেলে হাড্ডাহাড্ডি লড়াই শেষে ‘বর্ষসেরা পণ্য’র মুকুট জিতেছে লিলি হুইপড শিয়া বডিওয়াশ। বিক্রয় সাফল্য, বাজার জরিপ ও ভোক্তাদের মতামতের ভিত্তিতে সোমবার রাজধানীর একটি অভিজাত হোটেলে এ ঘোষণা দেয় রিমার্ক এইচবি লিমিটেড। এক নম্বর হওয়ার এ দৌড়ে আরও ছিল লিলি সিরাম গ্লো সোপ, লিলি ফেসওয়াশ, নিওর ফেসওয়াশ, লিলি আলট্রা সফট জেল, লিলি শ্যাম্পু, অরিক্স ডিটারজেন্ট ও টাইলক্সের মতো বিভিন্ন পণ্য।

জমকালো আয়োজনে লিলি হুইপড শিয়া বডিওয়াশের প্রতিনিধিদের হাতে ২০২৬ সালের বর্ষসেরা পণ্যের সম্মাননা তুলে দেওয়া হয়। এ সময় উৎসবমুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। রিমার্কের পরিচালক কে এম সাদমান সাঈদ, লিলি হুইপড শিয়া বডিওয়াশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল এবং লিলির চিফ বিজনেস অফিসার আবির আদনানসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

রিমার্ক এইচবি লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়, কোনো একক সূচকের ভিত্তিতে নয়; বরং বাজারে গ্রহণযোগ্যতা, ভোক্তাদের আস্থা, বিক্রয় প্রবণতা এবং ত্বক পরিষ্কারের পাশাপাশি ময়েশ্চারাইজিং ও ত্বকের যত্নের সমন্বিত সুবিধা বিবেচনায় নিয়ে লিলি হুইপড শিয়া বডিওয়াশকে বর্ষসেরার স্বীকৃতি দেওয়া হয়েছে। প্রচলিত বডিওয়াশের ধারণার বাইরে গিয়ে ক্লিনজিংয়ের সঙ্গে ময়েশ্চারাইজিং ও ত্বকের যত্নের সুবিধাকে একত্র করাই পণ্যটির অন্যতম বিশেষ বৈশিষ্ট্য। এ পণ্য দেশে বডিওয়াশের বাজার সৃষ্টি করছে বলেও জানানো হয়।

লিলি হুইপড শিয়া বডিওয়াশের বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক প্রবণতা পাওয়ার তথ্য দেন লিলির চিফ বিজনেস অফিসার আবির আদনান। তিনি বলেন, ‘আমরা কোনো পণ্যকে শুধু বিক্রয়ের পরিমাণ দিয়ে মূল্যায়ন করতে চাই না। ভোক্তা কেন পণ্যটি কিনছেন, ব্যবহারের পর তাঁদের অভিজ্ঞতা কেমন, তাঁরা পুনরায় কিনছেন কি না এবং বাজারে পণ্যটির গ্রহণযোগ্যতা কতটা—এসব বিষয়ও আমাদের কাছে গুরুত্বপূর্ণ।’ লিলিকে শুধু কনজ্যুমার ব্র্যান্ড নয়, বরং প্রতিটি ঘরের এক নম্বর পার্সোনাল কেয়ার ব্র্যান্ড হিসেবে গড়ে তোলার প্রত্যয়ের কথাও জানান আবির আদনান।

লিলি হুইপড শিয়া বডিওয়াশ বর্ষসেরা পণ্যের স্বীকৃতি পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন লিলি হুইপড শিয়া বডিওয়াশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর অভিনেত্রী কেয়া পায়েল। তিনি জানান, লিলির সঙ্গে কাজ করার সুবাদে পণ্যটির প্রতি ভোক্তাদের আগ্রহ কাছ থেকে দেখার সুযোগ হয়েছে তাঁর। অনেক ভোক্তার কাছ থেকেই পণ্যটির ব্যবহার, সুগন্ধ ও ত্বকের অনুভূতি নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছেন তিনি।

তিনি আরও বলেন, ‘আমি বিশ্বাস করি, ভোক্তাদের এই ভালোবাসা লিলিকে আরও বড় সাফল্যের দিকে এগিয়ে নেবে।’

রিমার্কের পরিচালক কে এম সাদমান সাঈদ বলেন, ‘একটি পণ্যকে সফল করে তোলে ভোক্তার গ্রহণযোগ্যতা। লিলি হুইপড শিয়া বডিওয়াশের ক্ষেত্রে আমরা বিক্রয়ের পাশাপাশি বাজারের প্রতিক্রিয়া এবং ভোক্তাদের অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়েছি। বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য বিশ্লেষণের পরই বর্ষসেরা পণ্য হিসেবে একে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।’

তিনি বলেন, ‘রিমার্ক আন্তর্জাতিক মানের পণ্য তৈরি করে দেশীয় ও আন্তর্জাতিক বাজারে ভোক্তার আস্থা অর্জন করেছে। লিলি হুইপড শিয়া বডিওয়াশের বিশেষ এই অর্জন আমাদের সেই লক্ষ্যকে আরও এগিয়ে নেওয়ার অনুপ্রেরণা।’

অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাবে কর্মকর্তারা বলেন, ভোক্তার পরিবর্তিত চাহিদা ও জীবনযাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যক্তিগত পরিচর্যা পণ্যের বাজারে নতুনত্ব আনার চেষ্টা করছে রিমার্ক। শুধু পণ্য বাজারজাত নয়, ভোক্তার অভিজ্ঞতা ও মতামতকে গুরুত্ব দিয়ে ভবিষ্যৎ পণ্য পরিকল্পনাও করা হচ্ছে।

ইউএসএ-অ্যাফিলিয়েটেড ব্র্যান্ড লিলির স্বত্বাধিকারী রিমার্ক এইচবি লিমিটেড বাংলাদেশের বিউটি, স্কিনকেয়ার, পার্সোনাল কেয়ার, বেবি কেয়ার ও হোম কেয়ার পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম। অত্যাধুনিক উৎপাদন ব্যবস্থা, গবেষণা ও উন্নয়ন এবং মান নিয়ন্ত্রণের সমন্বয়ে প্রতিষ্ঠানটি দেশীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারের জন্যও বিভিন্ন ব্র্যান্ডের পণ্য উৎপাদন করছে।

উৎপাদন সক্ষমতা ও মান ব্যবস্থাপনার ক্ষেত্রে রিমার্ক ইতোমধ্যে আইএসও, সিজিএমপি ও হালাল সার্টিফিকেশনসহ বিভিন্ন মানসনদ অর্জন করেছে। পাশাপাশি প্রতিষ্ঠানটির কারখানা গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড অর্জন করেছে। আন্তর্জাতিক বাজারে পণ্য রপ্তানির ক্ষেত্রেও সংশ্লিষ্ট দেশের রেগুলেটরি কমপ্লায়েন্স ও প্রয়োজনীয় মানদণ্ড অনুসরণ করে কার্যক্রম পরিচালনা করছে রিমার্ক।