logo

ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন আরও দুই ক্রেতা

ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন আরও দুই ক্রেতা
মিলিয়নিয়ার হওয়া ক্রেতা মাহমুদুল হাসান এবং আফরোজা বেগমের হাতে পৃথক অনুষ্ঠানে ১০ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। ছবি: সংগৃহীত

দেশজুড়ে চলমান ‘ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪’ এর আওতায় ফ্রিজ কিনে মিলিয়নিয়ার (১০ লাখ টাকার বিজয়ী) হয়েছেন আরও দুই ক্রেতা। তারা হলেন, রাজধানীর দক্ষিণ খানের ব্যবসায়ী মাহমুদুল হাসান এবং নাটোরের বাগাতিপাড়া উপজেলার শেখপাড়ার গৃহবধূ আফরোজা বেগম।

এর আগে ক্যাম্পেইনের চলতি সিজনে ওয়ালটনের ফ্রিজ ও এসি কিনে মিলিয়নিয়ার হয়েছেন বান্দরবানের সুপ্রকাশ চাকমা, বাগেরহাটের কুদ্দুস হাওলাদার এবং নরসিংদীর গৃহবধূ তাহমিনা আক্তার।

মঙ্গলবার (১৯ মে) রাজধানীর উত্তরার গরিবে নেওয়াজ ওয়ালটন প্লাজা আয়োজিত জমকালো অনুষ্ঠানে মাহমুদুল হাসানের হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেন জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান, ওয়ালটন ফ্রিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম এবং ওয়ালটন হাই-টেকের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আব্দুল্লাহ-আল-মামুন। এর আগে নাটোরের বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর ওয়ালটন প্লাজা শাখা আয়োজিত পৃথক অনুষ্ঠানে আফরোজা বেগমের হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়।

পৃথকভাবে আয়োজিত এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান, ওয়ালটন ফ্রিজের চিফ বিজনেস অফিসার তাহসিনুল হক, ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ প্রমুখ।

ওয়ালটন কর্তৃপক্ষ জানায়, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে চলতি বছরের ৮ এপ্রিল থেকে সারা দেশে শুরু হয়েছে ওয়ালটনের ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪’। এর আওতায় দেশজুড়ে ওয়ালটন ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন বা বিএলডিসি সিলিং ফ্যান কেনার পর সংশ্লিষ্ট ক্রেতার নাম, মোবাইল নম্বর ও পণ্যের বারকোড নম্বর ডিজিটাল রেজিস্ট্রেশন করা হচ্ছে। রেজিস্ট্রেশন সম্পন্ন হতেই ক্রেতারা মোবাইলে ওয়ালটন থেকে মিলিয়নিয়ার অর্থাৎ নগদ ১০ লাখ টাকা, লাখ লাখ টাকার ক্যাশ ভাউচার, আর্জেন্টিনার ফ্যান জার্সিসহ নিশ্চিত উপহার পাওয়ার ম্যাসেজ পাচ্ছেন। সংশ্লিষ্ট প্লাজা বা পরিবেশ শোরুম ক্রেতাদের হাতে এসব উপহার তুলে দিচ্ছেন।

এরই ধারাবাহিকতায় চলতি মাসে ক্রেতা মাহমুদুল হাসান রাজধানীর উত্তরায় গরিবে নেওয়াজ ওয়ালটন প্লাজা থেকে ৬৫২ লিটারের একটি ফ্রিজ এবং ক্রেতা আফরোজা বেগম নাটোরের দয়ারামপুর ওয়ালটন প্লাজা শাখা থেকে ৩১২ লিটারের ফ্রিজ কেনার পর ডিজিটাল রেজিস্ট্রেশন সম্পন্ন হতেই তাদের মোবাইলে নগদ ১০ লাখ টাকা পাওয়ার ম্যাসেজ পান।

রাজধানীর উত্তরায় আয়োজিত চেক হস্তান্তর অনুষ্ঠানে ওয়ালটন হাই-টেকের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আব্দুল্লাহ-আল-মামুন বলেন, ‘দেশীয় ব্র্যান্ডের প্রতি গ্রাহকদের আস্থা ও ভালোবাসাতে ওয়ালটন শুধু দেশের শীর্ষ ও টেক জায়ান্ট প্রতিষ্ঠানই হয়ে উঠেনি; বিশ্বের ৫৫টিরও বেশি দেশে পণ্য রপ্তানির মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের কাছে নতুনভাবে পরিচিত করছে। দেশিয় ক্রেতা ও সমাজের প্রতি দায়বদ্ধতার প্রেক্ষিতে ডিজিটাল ক্যাম্পেইনের মাধ্যমে ওয়ালটন পণ্যের ক্রেতাদের মিলিয়নিয়ার হওয়ার সুযোগসহ সর্বোচ্চ ক্রেতা সুবিধা প্রদান করা হচ্ছে।’

এর মধ্যে ডিজিটাল ক্যাম্পেইনের বিভিন্ন সিজনে ওয়ালটন পণ্য কিনে অর্ধ-শতাধিক ক্রেতা মিলিয়নিয়ার হয়েছেন বলে জানান তিনি।

তার মতে, তাদের অনেকেই ওয়ালটন থেকে পাওয়া ১০ লাখ টাকায় ভাগ্য উন্নয়ন ঘটিয়েছে। যা প্রমাণ করেছে, ওয়ালটন শুধু ব্যবসাই করছে না; গ্রাহকদের আর্থ-সামাজিক উন্নয়নেও ব্যাপক ভূমিকা রাখছে।’

নাটোরে আয়োজিত অনুষ্ঠানে ক্রেতা আফরোজা বেগম আবেগাপ্লুত কণ্ঠে বলেন, ‘ওয়ালটন ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পাব, তা স্বপ্নেও ভাবিনি। এটা আমার জীবনের সব চেয়ে বড় আনন্দের মুহূর্ত। পণ্য ক্রয়ে আমার মতো সাধারণ ক্রেতাদের এত বড় সুবিধা দেওয়ায় ওয়ালটন ব্র্যান্ডের প্রতি আস্থা ও ভালোবাসা আরও বেড়ে গেল।’

ক্রেতাদের দেওয়া প্রতিশ্রুতি শতভাগ রক্ষা করায় ওয়ালটন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি।