পূবালী ব্যাংকের উদ্যোগে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটকে মাইক্রোবাস প্রদান

দেশের সর্ববৃহৎ বেসরকারি বাণিজ্যিক ব্যাংক পূবালী ব্যাংক পিএলসি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটকে একটি মাইক্রোবাস প্রদান করেছে।
হাসপাতালের বোর্ডরুমে আয়োজিত অনুষ্ঠানে পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মির্জা মো. জিয়াউল ইসলামের কাছে আনুষ্ঠানিকভাবে মাইক্রোবাসের চাবি হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন হাসপাতাল পরিচালনা বোর্ডের সদস্য অধ্যাপক ড. এম. এ. কামাল, ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের প্রধান অধ্যাপক ড. মাহবুবুল হক, সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. এস. এম. খালিদ মাহমুদ, পেডিয়াট্রিক মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ মুনির হোসাইন, উপপরিচালক (হাসপাতাল) ডা. মো. আজহারুল ইসলাম, পূবালী ব্যাংকের মহাব্যবস্থাপক ও ঢাকা উত্তর অঞ্চলের অঞ্চলপ্রধান এ. কে. এম. আব্দুর রকীব, ধানমন্ডি শাখার ব্যবস্থাপক ও উপমহাব্যবস্থাপক নিগার সুলতানা, সহকারী মহাব্যবস্থাপক ও জনসংযোগ বিভাগের প্রধান মোহাম্মদ মিজানুর রহমানসহ পূবালী ব্যাংক ও বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, ‘পূবালী ব্যাংক শুধু একটি আর্থিক প্রতিষ্ঠান হিসেবে নয়, বরং দেশের মানুষের কল্যাণে দায়িত্বশীল একটি প্রতিষ্ঠান হিসেবে কাজ করে যাচ্ছে। বিশেষ করে শিশুদের চিকিৎসাসেবায় বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা কার্যক্রমকে আরও গতিশীল করতে একটি মাইক্রোবাস উপহার দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। ভবিষ্যতেও দেশের স্বাস্থ্য, শিক্ষা ও মানবকল্যাণে পূবালী ব্যাংকের সামাজিক দায়বদ্ধতার কার্যক্রম অব্যাহত থাকবে।’
বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মির্জা মো. জিয়াউল ইসলাম বলেন, ‘শিশুদের চিকিৎসাসেবার মানোন্নয়নে পূবালী ব্যাংকের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। মাইক্রোবাসটি আমাদের চিকিৎসা ও সেবামূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ সহায়তা করবে। এ সহযোগিতার জন্য পূবালী ব্যাংক কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’


