logo

উত্তরা ও কক্সবাজারে সেভয় গ্যালারির নতুন দুই ফ্ল্যাগশিপ আউটলেট

উত্তরা ও কক্সবাজারে সেভয় গ্যালারির নতুন দুই ফ্ল্যাগশিপ আউটলেট
ছবি: সেভয়ের সৌজন্যে

ঢাকার বনানীতে সাফল্যের পর রাজধানীর উত্তরা ও পর্যটন নগরী কক্সবাজারে নতুন দুটি ফ্ল্যাগশিপ আউটলেট চালু করেছে আইসক্রিম ও ডেজার্ট ব্র্যান্ড সেভয় গ্যালারি। একই দিনে আনুষ্ঠানিকভাবে আউটলেট দুটির উদ্বোধন করা হয়।

উত্তরার নতুন আউটলেটটি ১৩ নম্বর সেক্টরের গাউসুল আজম অ্যাভিনিউয়ের ২০ নম্বর প্লটে অবস্থিত ট্রপিক্যাল দিলারা টাওয়ারের নিচতলায়। অন্যদিকে কক্সবাজারের আউটলেটটি ডলফিন পয়েন্ট মোড়ে হোটেল গ্র্যান্ড প্যাসিফিকের নিচতলায়।

নতুন দুটি আউটলেটেই গ্রাহকদের জন্য থাকছে বিভিন্ন ধরনের আইসক্রিম, ডেজার্ট ও মিল্কশেক। মেন্যুতে সম্প্রতি দুটি নতুন ভ্যারিয়েন্টের আইসক্রিম স্কুপের পাশাপাশি আট ধরনের নতুন মিল্কশেক যুক্ত করা হয়েছে।

সেভয় গ্যালারির আউটলেটগুলোতে নিজস্ব শেফের তৈরি বিভিন্ন ডেজার্ট, সিগনেচার মিল্কশেক ও বিশেষ কিছু খাবার পাওয়া যাবে। শুধু খাবারের স্বাদ নয়, পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানোর জন্য আরামদায়ক পরিবেশ তৈরির দিকেও গুরুত্ব দেওয়া হয়েছে।

উত্তরা ও কক্সবাজারের নতুন দুটি ফ্ল্যাগশিপ আউটলেটের অভ্যন্তরীণ নকশা করেছে আর্কেডিয়ার আর্কিটেক্টস। নকশায় খাবারের পাশাপাশি গ্রাহকদের বসা ও সময় কাটানোর অভিজ্ঞতাকেও গুরুত্ব দেওয়া হয়েছে।

সেভয় গ্যালারির মেন্যু শুধু আইসক্রিমের মধ্যে সীমাবদ্ধ নয়। নতুন ধরনের ডেজার্ট ও মিল্কশেকের মাধ্যমে গ্রাহকদের ভিন্ন স্বাদের অভিজ্ঞতা দেওয়াই প্রতিষ্ঠানটির লক্ষ্য বলে জানানো হয়েছে।

নতুন দুটি আউটলেট চালুর ফলে বনানীর পর এখন উত্তরা ও কক্সবাজারেও সেভয় গ্যালারির সিগনেচার ডেজার্ট ও নতুন মেন্যুর আইটেম উপভোগ করতে পারবেন গ্রাহকেরা। এর মাধ্যমে ঢাকার বাইরে পর্যটন নগরী কক্সবাজারেও ব্র্যান্ডটির কার্যক্রম সম্প্রসারিত হলো।

আউটলেটের ঠিকানা

সেভয় গ্যালারি, বনানী

ব্লক এইচ, নিচতলা, প্লট ৫০

রোড ৭বি, ঢাকা ১২১৩

সেভয় গ্যালারি, উত্তরা

ট্রপিক্যাল দিলারা টাওয়ার, নিচতলা

প্লট ২০, গাউসুল আজম অ্যাভিনিউ

উত্তরা, ঢাকা ১২৩০

সেভয় গ্যালারি, কক্সবাজার

হোটেল গ্র্যান্ড প্যাসিফিক, নিচতলা

ডলফিন পয়েন্ট এন্ট্রান্স, কক্সবাজার