logo

ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান ইউনুস

ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান ইউনুস
মো. ইউনুস। ছবি: বিজ্ঞপ্তি থেকে নেওয়া

ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হয়েছেন বিশিষ্ট শিল্পোদ্যোক্তা মো. ইউনুস।

গত ১০ অক্টোবর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের ৪৪তম সভায় বিওটি সদস্যদের সর্বসম্মতিক্রমে তিনি এ পদে মনোনীত হন।

ইউনুস গ্রুপের চেয়ারম্যান মো. ইউনুস শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসিরও চেয়ারম্যান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, উদ্ভাবনী কার্যক্রমের সম্প্রসারণ এবং দক্ষ ও যোগ্য মানবসম্পদ গড়ে তোলা, বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, প্রাতিষ্ঠানিক উৎকর্ষ সাধন এবং উচ্চশিক্ষার গুণগত মান বৃদ্ধিতে তিনি ভূমিকা রাখবেন বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রত্যাশা।