চড়া বাজারে ভরা সংকট, স্বপ্ন দিচ্ছে অবিশ্বাস্য মূল্যছাড়

প্রতিদিনের বাজারে ছোট ছোট সাশ্রয় মাস শেষে বড় স্বস্তি এনে দিতে পারে। চাল, ডাল, দুধ, আটা কিংবা রান্নার তেলের মতো প্রয়োজনীয় পণ্যে কয়েক টাকা কম খরচও পরিবারের মাসিক বাজেটে ইতিবাচক প্রভাব ফেলে। আর বিশেষ ছাড় হলে তো কথাই নেই। ক্রেতাদের দৈনন্দিন প্রয়োজনকে গুরুত্ব দিয়ে চলতি সপ্তাহে বিভিন্ন নিত্যপণ্যে বিশেষ মূল্যছাড় নিয়ে এসেছে দেশের সর্ববৃহৎ রিটেইল চেইনশপ 'স্বপ্ন'।
দৈনন্দিন বাজারের তালিকায় থাকা পণ্যগুলোর মধ্যে বিশেষভাবে নজর কাড়ছে গুঁড়া দুধের দাম কমানোর উদ্যোগ। ৫০০ গ্রাম ফ্রেশ এবং পুষ্টি পাউডার মিল্ক ৬০ টাকা ছাড়ে এখন পাওয়া যাচ্ছে ৪২০ টাকায়। একইভাবে ১ কেজি ফ্রেশ এবং পুষ্টি ফুল ক্রিম মিল্ক পাউডার ১২৫ টাকা কমে বিক্রি হচ্ছে ৮২৫ টাকায়।
পরিবারের নিয়মিত বাজারের গুরুত্বপূর্ণ আরেকটি পণ্য আটা। ২ কেজি পুষ্টি আটা ১৩০ টাকা থেকে ৩১ টাকা কমে এখন মাত্র ৯৯ টাকা এবং ২ কেজি এসিআই পিওর আটা ২৫ টাকা কমে ১০৫ টাকায় পাওয়া যাচ্ছে।
চাহিদার শীর্ষে থাকা চালের বাজারেও রয়েছে সাশ্রয়ের সুযোগ। প্রিমিয়াম খোলা মিনিকেট (জিরাশাইল) চাল কেজিতে ৭ টাকা ছাড়ে ৭২ টাকার পরিবর্তে ৬৫ টাকা এবং ১ কেজি রূপচাঁদা চিনিগুড়া চাল ২০ টাকা কমে ২১০ টাকায় বিক্রি হচ্ছে।
রান্নার অন্যতম প্রয়োজনীয় উপকরণ রাইস ব্র্যান অয়েলেও রয়েছে বিশেষ মূল্যছাড়। ৫ লিটার এসিআই নিউট্রিলাইফ রাইস ব্র্যান অয়েল ১২০ টাকা কমে ১,০৪০ টাকা এবং ৫ লিটার ফরচুন রাইস ব্র্যান অয়েল ১২৫ টাকা কমে ১,০৮৫ টাকায় পাওয়া যাচ্ছে। এছাড়া খোলা মসুর ডাল কেজিতে ১০ টাকা কমে মিলছে ৯০ টাকায়।
বর্তমান বাজার বাস্তবতায় পরিবারের মাসিক ব্যয়ের বড় একটি অংশ চলে যায় খাবার ও নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনাকাটায়। ফলে প্রতিটি পণ্যে কিছুটা সাশ্রয়ও মাস শেষে মোট ব্যয়ের ওপর ইতিবাচক প্রভাব ফেলে।
আধুনিক খুচরা বিক্রয়ব্যবস্থায় পণ্যের মান ও প্রাপ্যতার পাশাপাশি ভোক্তাদের জন্য প্রতিযোগিতামূলক ও সাশ্রয়ী মূল্য নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই বিবেচনায় বাজার পরিস্থিতি ও ভোক্তার প্রয়োজন অনুযায়ী নিয়মিতই নানা মূল্যছাড় ও বিশেষ অফার দিচ্ছে স্বপ্ন।
উল্লেখ্য, কৃষিখামার থেকে সরাসরি স্টোর পর্যন্ত শক্তিশালী সরবরাহ ব্যবস্থা (সাপ্লাই চেইন) গড়ে তোলার কারণেই চড়া বাজারেও ক্রেতাদের সুবিধার্থে সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য সরবরাহ করতে সমর্থ হচ্ছে প্রতিষ্ঠানটি।


