স্বপ্ন দিচ্ছে সাশ্রয়ের দারুণ সুযোগ

প্রতিদিনের কেনাকাটায় ছোট ছোট সাশ্রয় মাস শেষে পারিবারিক বাজেটে এনে দিতে পারে বড় স্বস্তি। চাল, ডাল, তেল, আটা কিংবা গুঁড়া দুধের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যে কয়েক টাকা সাশ্রয়ও মাসিক ব্যয়ে ইতিবাচক প্রভাব ফেলে। ক্রেতাদের এই প্রয়োজনীয়তাকে গুরুত্ব দিয়ে চলতি সপ্তাহে বিভিন্ন পণ্যে বিশেষ মূল্যছাড় নিয়ে এসেছে দেশের বৃহত্তম রিটেইল চেইনশপ 'স্বপ্ন'।
দৈনন্দিন বাজারের তালিকার পণ্যগুলোর মধ্যে বিশেষভাবে নজর কাড়ছে গুঁড়া দুধের দাম কমানোর উদ্যোগ। ৫০০ গ্রাম ফ্রেশ এবং পুষ্টি পাউডার মিল্ক ৬০ টাকা ছাড়ে এখন পাওয়া যাচ্ছে ৪২০ টাকায়। একইভাবে ১ কেজি ফ্রেশ এবং পুষ্টি ফুল ক্রিম মিল্ক পাউডার ১২৫ টাকা ছাড়ে ৮২৫ টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি রান্নার অন্যতম উপকরণ ৫ লিটার রুপচাঁদা সয়াবিন তেল ১০ টাকা ছাড়ে মিলছে ৯৬৫ টাকায়।
পরিবারের নিয়মিত বাজারের আরেক গুরুত্বপূর্ণ উপাদান আটা। ২ কেজি পুষ্টি আটা ৩১ টাকা ছাড়ে ১৩০ টাকার বদলে এখন মাত্র ৯৯ টাকা এবং ২ কেজি এসিআই পিওর আটা ২৫ টাকা ছাড়ে ১০৫ টাকায় পাওয়া যাচ্ছে।
চাহিদার শীর্ষে থাকা চালের বাজারেও মিলছে ছাড়ের সুযোগ। খোলা মিনিকেট প্রিমিয়াম (জিরাশাইল) চাল কেজিতে ৭ টাকা ছাড়ে ৭২ টাকার পরিবর্তে ৬৫ টাকা এবং ১ কেজি রূপচাঁদা চিনিগুড়া চাল ২০ টাকা ছাড়ে ২১০ টাকায় বিক্রি হচ্ছে।
রান্নার স্বাস্থ্যকর উপকরণ রাইস ব্র্যান অয়েলেও রয়েছে মূল্যছাড়। ৫ লিটার এসিআই নিউট্রিলাইফ রাইস ব্র্যান অয়েল ১২০ টাকা ছাড়ে ১,০৪০ টাকা এবং ৫ লিটার ফরচুন রাইস ব্র্যান অয়েল ১২৫ টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে ১,০৮৫ টাকায়।
বর্তমান বাজার বাস্তবতায় পরিবারের মাসিক খরচের বড় একটি অংশ চলে যায় খাদ্য ও নিত্যপণ্য কেনাকাটায়। আধুনিক খুচরা বিক্রয়ব্যবস্থায় পণ্যের গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি ভোক্তাদের সাশ্রয়ী মূল্য প্রদান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই বিবেচনায় নিয়মিতভাবে এমন ছাড়ের ধারাবাহিকতা বজায় রাখছে সুপারশপটি।
উল্লেখ্য, কৃষি খামার থেকে স্টোর পর্যন্ত নিজস্ব শক্তিশালী সাপ্লাই চেইন ও নেটওয়ার্ক গড়ে তোলার কারণেই চড়া বাজারেও ক্রেতাদের সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য সরবরাহ করা সম্ভব হচ্ছে বলে জানায় স্বপ্ন কর্তৃপক্ষ।


