logo

‘ভাড়ার টাকায় নিজের ফ্ল্যাট’ স্লোগানে স্বপ্ন শহর প্রপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী

‘ভাড়ার টাকায় নিজের ফ্ল্যাট’ স্লোগানে স্বপ্ন শহর প্রপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী
বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জমকালো আয়োজনের মধ্য দিয়ে স্বপ্ন শহর প্রপার্টিজের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। ছবি: এশিয়া পোস্ট

‘ভাড়ার টাকায় নিজের ফ্ল্যাট’ এবং ‘একটি ফ্ল্যাটের মালিক হবে একটি পরিবার’—এই স্লোগানকে সামনে রেখে আবাসন প্রতিষ্ঠান স্বপ্ন শহর প্রপার্টিজ লিমিটেডের (এসএসপিএল) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়। এতে প্রতিষ্ঠানটির ক্রেতা, শুভানুধ্যায়ী, ব্যবসায়ী, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বপ্ন শহর প্রপার্টিজের চেয়ারম্যান ড. মোহাম্মদ রফিকুল আমিন বলেন, দেশে আবাসন সংকট একটি বড় সামাজিক চ্যালেঞ্জ। মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত মানুষের নিজস্ব একটি ফ্ল্যাটের স্বপ্ন অনেক সময় অধরাই থেকে যায়। সেই বাস্তবতা পরিবর্তনে কাজ করছে স্বপ্ন শহর প্রপার্টিজ।

তিনি বলেন, আমরা বিশ্বাস করি, উন্নত জীবনের অধিকার সবার রয়েছে। তাই মুনাফার চেয়ে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে মানসম্মত ফ্ল্যাট হস্তান্তর করাই আমাদের মূল লক্ষ্য। আগামী দিনে দেশের অন্যান্য বিভাগীয় ও জেলা শহরেও কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

স্বপ্ন শহর প্রপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. খোরশিদ আলম বলেন, প্রতিষ্ঠার শুরু থেকেই সততা, স্বচ্ছতা ও নির্ধারিত সময়ে ফ্ল্যাট হস্তান্তরের প্রতিশ্রুতি নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি। প্রকল্পগুলোতে আধুনিক সুযোগ-সুবিধার পাশাপাশি ভূমিকম্প সহনশীল ও পরিবেশবান্ধব নির্মাণশৈলী নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।

তিনি আরও বলেন, মাত্র ১৬ হাজার টাকা কিস্তিতে ফ্ল্যাট কেনার সুযোগ দেওয়া হয়েছে, যাতে সাধারণ মানুষ কিস্তিতে নিজস্ব ফ্ল্যাটের মালিক হতে পারেন। বুকিংয়ের পাঁচ বছরের মধ্যে ক্রেতাদের ফ্ল্যাট বুঝিয়ে দেওয়ার কথাও জানান তিনি।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর মূল পর্ব শুরু হয়। পরে প্রতিষ্ঠানটির গত এক বছরের অর্জন, ভবিষ্যৎ পরিকল্পনা এবং স্বল্প আয়ের মানুষের আবাসন সংকট নিরসনে নেওয়া বিভিন্ন উদ্যোগ নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে স্বপ্ন শহর প্রপার্টিজের পরিচালনা পর্ষদের সদস্য, বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের কর্মকর্তা, ব্যবসায়ী, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শেষে আমন্ত্রিত অতিথিদের জন্য প্রীতিভোজের আয়োজন করা হয়।