স্টেট ইউনিভার্সিটি ও সেরাক বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

এশিয়া পোস্ট ডেস্ক
স্টেট ইউনিভার্সিটি ও সেরাক বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
ছবি: সংগৃহীত

যুব নেতৃত্ব বিকাশ, গবেষণা সহযোগিতা, শিক্ষার্থীদের ইন্টার্নশিপ সুযোগ এবং জনস্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক উন্নয়ন খাতে যৌথ উদ্যোগকে এগিয়ে নিতে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসআউবি) এবং সেরাক বাংলাদেশেরে মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) স্টেট ইউনিভার্সিটির সেমিনার রুমে আয়োজিত এক অনুষ্ঠানে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

স্টেট ইউনিভার্সিটির পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. হাসান কাওসার এবং সেরাক বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন সংস্থাটির নির্বাহী পরিচালক মি. এস এম সৈকত।

এই সমঝোতা স্মারকের আওতায় দুই প্রতিষ্ঠান যৌথভাবে যুব নেতৃত্ব ও উন্নয়ন, গবেষণা কার্যক্রম, শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপ সুবিধা, প্রশিক্ষণ, সেমিনার, কর্মশালা এবং কমিউনিটি এনগেজমেন্ট কার্যক্রম পরিচালনা করবে। একই সঙ্গে জনস্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক উন্নয়ন খাতে ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারিত হবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্টেট ইউনিভার্সিটির অতিরিক্ত রেজিস্ট্রার ফারহানা শারমিন এবং ড. ইজি জাস্টিস, pioneering sports neuroscientist, best-selling author, peak performance coach এবং neuro580gives-এর প্রতিষ্ঠাতা। তাদের উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।

এই উদ্যোগের নেতৃত্ব দেন স্টেট ইউনিভার্সিটির পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান এবং সেন্টার ফর ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল কোঅপারেশনের (সিএনআইসি) চেয়ারম্যান প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন। তার দূরদর্শী নেতৃত্ব ও উদ্যোগের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ সহযোগিতা বাস্তবে রূপ নেয়।

অনুষ্ঠানে সিএনআইসি, পাবলিক হেলথ বিভাগ, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ এবং সেরাক বাংলাদেশের সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন। এই অংশীদারিত্ব শিক্ষার্থী, গবেষক ও কমিউনিটির জন্য আগামী দিনে ইতিবাচক ও অর্থবহ পরিবর্তন বয়ে আনবে আশা আয়োজকদের।