logo

মাস্টহেড পিআরের চিফ স্ট্র্যাটেজি অফিসার আশিক ইকবাল

মাস্টহেড পিআরের চিফ স্ট্র্যাটেজি অফিসার আশিক ইকবাল
আশিক ইকবাল। ছবি: মাস্টহেড পিআর সূত্রে পাওয়া

দেশের অন্যতম শীর্ষস্থানীয় জনসংযোগ ও কৌশলগত যোগাযোগ প্রতিষ্ঠান মাস্টহেড পিআরের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড গ্রোথ অফিসার (সিএসজিও) হিসেবে যোগ দিয়েছেন আশিক ইকবাল। নতুন দায়িত্বের পাশাপাশি তিনি টপ অব মাইন্ড (টম) গ্রুপের ব্যবসায়িক প্রবৃদ্ধি ও কৌশলগত প্রকল্প বাস্তবায়নেও কাজ করবেন।

মার্কেটিং কমিউনিকেশনস, জনসংযোগ, বিটিএল কমিউনিকেশনস, ডিজিটাল ট্রান্সফরমেশন, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার এবং ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জনে তার প্রায় দুই দশকের অভিজ্ঞতা রয়েছে।

কর্মজীবনে তিনি পুবলিসিস মিডিয়া (স্টারকম ওয়ার্ল্ডওয়াইড), মেটলাইফ, এআইএস, সিন্দাবাদ ডটকম, স্যামসাং ইলেকট্রনিকস এবং বাংলালিংক (ভিওন)-এর মতো দেশি-বিদেশি প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ নেতৃত্বস্থানীয় পদে দায়িত্ব পালন করেছেন।

এর আগে আশিক ইকবাল বাংলালিংক-এ ১২ বছরের বেশি সময় কাজ করেছেন। সেখানে তিনি মার্কেটিং কমিউনিকেশনস, ডিজিটাল ট্রান্সফরমেশন ও গ্রাহক সম্পৃক্ততা নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এর মধ্যে হেড অব মার্কেটিং কমিউনিকেশন (বিটিএল অ্যান্ড ডিজিটাল ট্রান্সফরমেশন) পদেও দায়িত্ব পালন করেছেন তিনি।

আশিক ইকবাল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ও এমবিএ সম্পন্ন করেছেন। এ ছাড়া তিনি সুইডেনের এলএনইউ থেকে মার্কেটিংয়ে দ্বিতীয় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

নতুন দায়িত্বে তিনি মাস্টহেড পিআরের কৌশলগত পরিকল্পনা ও ব্যবসায়িক প্রবৃদ্ধির কার্যক্রমে নেতৃত্ব দেবেন। তার কাজের মূল লক্ষ্য হবে কৌশলগত অংশীদারত্ব গড়ে তোলা এবং প্রতিষ্ঠানের সমন্বিত যোগাযোগসেবার সক্ষমতা আরও শক্তিশালী করা।

আশিক ইকবালের এই নিয়োগের মাধ্যমে বাজারে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করা এবং সংশ্লিষ্ট শিল্পখাতের অংশীদারদের জন্য উদ্ভাবনী ও সমন্বিত যোগাযোগসেবা নিশ্চিত করার অঙ্গীকার তুলে ধরেছে মাস্টহেড পিআর।