logo
Advertisement

কসমেটিকার দ্বিতীয় দিনে রিমার্কের প্যাভিলিয়নে উপচেপড়া ভিড়

এশিয়া পোস্ট ডেস্ক
এশিয়া পোস্ট ডেস্ক
কসমেটিকার দ্বিতীয় দিনে রিমার্কের প্যাভিলিয়নে উপচেপড়া ভিড়
আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা’র দ্বিতীয় দিনে রিমার্কের প্যাভিলিয়নে দর্শনার্থীদের উপচেপড়া ভিড় দেখা গেছে। শুক্রবার আইসিসিবিতে। ছবি: রিমার্ক সৌজন্যে

ছুটির দিনে আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা-২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়নে দেখা গেছে দর্শনার্থীদের উপচেপড়া ভিড়। রিমার্কের বিভিন্ন গ্লোবাল ব্র্যান্ডের পণ্য প্রদর্শনের পাশাপাশি দর্শনার্থীদের জন্য বিশেষ ‘স্পিন অ্যান্ড উইন’ কার্যক্রম আয়োজন করায় প্যাভিলিয়নজুড়ে ছিল বাড়তি উৎসাহ ও উদ্দীপনা।

Advertisement

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) হল নং-৪-এ আয়োজিত তিন দিনের আন্তর্জাতিক প্রদর্শনীর দ্বিতীয় দিন শুক্রবার সকাল থেকেই রিমার্কের প্যাভিলিয়নে দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে থাকে।

রিমার্কের বিশেষ ‘স্পিন অ্যান্ড উইন’ কার্যক্রমে অংশ নিয়ে দর্শনার্থীরা পাচ্ছেন বিভিন্ন পণ্যের উপহার। পাশাপাশি স্পিনের মাধ্যমে যেকোনো হারল্যান স্টোরে ১২ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় পাওয়ার সুযোগও থাকছে। আকর্ষণীয় এ অফারের কারণে তরুণ-তরুণীসহ বিভিন্ন বয়সী দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়।

রিমার্কের প্যাভিলিয়ন ঘুরে দেখা গেছে, স্পিন করে উপহার ও বিশেষ ছাড় পাওয়ার আশায় অনেক দর্শনার্থী প্যাভিলিয়নের সামনে সারিবদ্ধভাবে অপেক্ষায় আছেন। কেউ পাচ্ছেন রিমার্কের বিভিন্ন ব্র্যান্ডের পণ্য উপহার, আবার কেউ পাচ্ছেন হারল্যান স্টোরে কেনাকাটার জন্য বিশেষ ছাড়ের সুযোগ।

তবে শুধু উপহার বা ছাড়ের কার্যক্রমই নয়, বাংলাদেশে উৎপাদিত রিমার্কের বিভিন্ন কসমেটিকস ও স্কিনকেয়ার পণ্যের প্রতিও দর্শনার্থীদের ব্যাপক আগ্রহ দেখা গেছে। প্যাভিলিয়নে প্রদর্শিত বিভিন্ন গ্লোবাল ব্র্যান্ডের পণ্যের গুণগত মান, প্যাকেজিং, ব্যবহারবিধি এবং উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে আগ্রহ নিয়ে জানতে চান দর্শনার্থীরা।

বিশেষ করে রিমার্কের লিলি, নিওর, সিওডিলসহ বিভিন্ন ব্র্যান্ডের কসমেটিকস, স্কিনকেয়ার ও পার্সোনাল কেয়ার পণ্য ঘুরে দেখেন দর্শনার্থীরা। অনেকেই বাংলাদেশে আন্তর্জাতিক মানের বিভিন্ন পণ্য উৎপাদনের সক্ষমতা দেখে আগ্রহ ও সন্তোষ প্রকাশ করেন।

রিমার্কের প্যাভিলিয়নে আধুনিক উৎপাদন প্রযুক্তি, পণ্যের বৈচিত্র্য, আকর্ষণীয় প্যাকেজিং এবং গুণগত মান নিশ্চিত করার সক্ষমতাও তুলে ধরা হচ্ছে। ফলে সাধারণ দর্শনার্থীদের পাশাপাশি উদ্যোক্তা, ব্যবসায়ী, মেকআপ শিল্পী এবং কসমেটিকস শিল্পসংশ্লিষ্ট ব্যক্তিরাও প্যাভিলিয়নটি পরিদর্শন করছেন।

রিমার্ক-হারল্যান কর্তৃপক্ষ জানিয়েছে, কসমেটিকা ঢাকায় অংশগ্রহণের মাধ্যমে শুধু পণ্য প্রদর্শন নয়, বাংলাদেশে উৎপাদিত আন্তর্জাতিক মানের কসমেটিকস ও স্কিনকেয়ার পণ্যের সক্ষমতা দর্শনার্থী ও আন্তর্জাতিক অংশীজনদের সামনে তুলে ধরাই তাদের অন্যতম লক্ষ্য।

তাদের মতে, এ ধরনের আন্তর্জাতিক প্রদর্শনী দেশের কসমেটিকস শিল্পের উৎপাদন সক্ষমতা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং রপ্তানি সম্ভাবনা তুলে ধরার গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করে।

তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনীতে বিশ্বের ১৬টি দেশের ৫৮টি কোম্পানি ও ১৩২টি ব্র্যান্ড অংশগ্রহণ করছে। বাংলাদেশের প্রসাধনী ও ব্যক্তিগত পরিচর্যা শিল্পকে আন্তর্জাতিক ব্যবসায়িক যোগাযোগ, প্রযুক্তি, জ্ঞান, বিনিয়োগ ও নতুন বাজারের সঙ্গে যুক্ত করার লক্ষ্যেই আয়োজন করা হয়েছে কসমেটিকা ঢাকা-২০২৬।

রিমার্ক-হারল্যান গ্রুপ এ আন্তর্জাতিক প্রদর্শনীর সহযোগী হিসেবে যুক্ত হওয়ার পাশাপাশি বড় পরিসরে প্যাভিলিয়ন নিয়ে অংশগ্রহণ করেছে। প্রদর্শনীতে রিমার্কের বিভিন্ন গ্লোবাল ব্র্যান্ডের বাংলাদেশে উৎপাদিত পণ্যের পাশাপাশি আধুনিক উৎপাদন সক্ষমতা, প্যাকেজিং এবং গুণগত মান নিশ্চিত করার বিভিন্ন দিকও তুলে ধরা হচ্ছে।

প্রদর্শনীতে অংশ নিতে আসা দর্শনার্থীদের অনেকেই জানান, একসঙ্গে বিভিন্ন দেশের কসমেটিকস ও স্কিনকেয়ার ব্র্যান্ড দেখার পাশাপাশি বাংলাদেশে উৎপাদিত আন্তর্জাতিক মানের পণ্য সম্পর্কে জানার সুযোগ তৈরি হয়েছে। রিমার্কের প্যাভিলিয়নের বিশেষ স্পিন কার্যক্রম এবং পণ্য উপহার ও ছাড়ের সুযোগ এ আগ্রহকে আরও বাড়িয়ে দিয়েছে।

তিন দিনের এ আন্তর্জাতিক প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত। শিল্পসংশ্লিষ্টদের পাশাপাশি সৌন্দর্যপ্রেমী, মেকআপ শিল্পী, উদ্যোক্তা, ব্যবসায়ী এবং সাধারণ দর্শনার্থীদের অংশগ্রহণে প্রদর্শনী প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।