logo
Advertisement

ফুডপ্যান্ডায় ফ্রেশ সুপার মার্টের ২৪৫ পণ্যে মিলবে ৩৪ শতাংশ পর্যন্ত ছাড়

এশিয়া পোস্ট ডেস্ক
এশিয়া পোস্ট ডেস্ক
ফুডপ্যান্ডায় ফ্রেশ সুপার মার্টের ২৪৫ পণ্যে মিলবে ৩৪ শতাংশ পর্যন্ত ছাড়
সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এমজিআই ও ফুডপান্ডার ঊর্ধ্বতন কর্মকর্তারা। ছবি: এমজিআই ও ফুডপান্ডা কর্তৃপক্ষ

দৈনন্দিন বাজারসদাই আরও সহজ ও সাশ্রয়ী করতে ফুডপ্যান্ডা এবং মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) প্রতিষ্ঠান ফ্রেশ সুপার মার্ট যৌথভাবে বিশেষ অফার চালু করেছে। সেপ্টেম্বর মাসজুড়ে ফ্রেশ সুপার মার্টের ২৪৫টির বেশি নিত্যপ্রয়োজনীয় পণ্যে সর্বোচ্চ ৩৪ শতাংশ পর্যন্ত সাশ্রয়ের সুযোগ পাবেন ক্রেতারা।

Advertisement

সম্প্রতি ফুডপ্যান্ডা ও ফ্রেশ সুপার মার্টের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে ফুডপ্যান্ডার কুইক কমার্স (কিউ-কমার্স) সেবায় ফ্রেশ সুপার মার্টের বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য পাওয়া যাবে।

এ ছাড়া, ফুডপ্যান্ডা অ্যাপের মাধ্যমে ফ্রেশ সুপার মার্টের সবগুলো শাখার ক্যাফে থেকে পিকআপ অর্ডার করলে পেস্ট্রি ও পানীয়তে ২৫ শতাংশ ছাড় পাওয়া যাবে।

এই অফারের আওতায় ঢাকার ১০টি ফ্রেশ সুপার মার্টের শাখা থেকে ফুডপ্যান্ডা অ্যাপের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্য অর্ডার করা যাবে। শাখাগুলো হলো মতিঝিল, বাংলাদেশ সচিবালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, মিরপুর ১০, মিরপুর ১১, পল্লবী, উত্তরা সেন্টার, উত্তরা নর্থ সি গেট, উত্তরা নর্থ ডি গেট এবং গুলশান ১।

ফুডপ্যান্ডা বাংলাদেশের কিউ-কমার্স বিভাগের পরিচালক মোহাম্মদ তাবরেজ খান বলেন, ‘ফুডপ্যান্ডায় আমরা গ্রাহকদের দৈনন্দিন প্রয়োজন মেটানোর সহজ, সাশ্রয়ী ও নির্ভরযোগ্য মাধ্যম হতে চাই। বাংলাদেশে কিউ-কমার্সের পরিধি বাড়ানোর পাশাপাশি মানসম্মত পণ্য, বৈচিত্র্যময় পণ্যসম্ভার এবং দ্রুত ডেলিভারি নিশ্চিত করতে কাজ করছি। ফ্রেশ সুপার মার্টের সঙ্গে এই অংশীদারত্বের মাধ্যমে তাদের পণ্যসম্ভার এবং ফুডপ্যান্ডার প্রযুক্তি ও ডেলিভারি নেটওয়ার্ককে একসঙ্গে কাজে লাগানো হচ্ছে। এর ফলে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় গ্রাহকেরা আরও সহজে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে পারবেন।’

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) ডিরেক্টর তানভীর মোস্তফা বলেন, ‘শহরের মানুষের দৈনন্দিন কেনাকাটা আরও সহজ ও সুবিধাজনক করার লক্ষ্যেই ফ্রেশ সুপার মার্টের যাত্রা। ফুডপ্যান্ডার সঙ্গে এই অংশীদারত্বের মাধ্যমে সেই সুবিধা আরও বাড়ল। একটি বিশ্বস্ত ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এখন গ্রাহকেরা ঘরে বসেই ফ্রেশ সুপার মার্টের পণ্য সহজে পেতে পারবেন। ঢাকার গ্রাহকদের জন্য আরও বেশি পণ্যের সুযোগ, আকর্ষণীয় সাশ্রয় এবং দৈনন্দিন প্রয়োজনীয় পণ্য কেনার সহজ ব্যবস্থা তৈরি করতে পেরে আমরা আনন্দিত।’

ফুডপ্যান্ডা সম্পর্কে

ফুডপ্যান্ডা এশিয়ার একটি শীর্ষস্থানীয় অন-ডিমান্ড ডেলিভারি প্ল্যাটফর্ম। দ্রুত ও সহজে গ্রাহকদের কাছে খাবার, মুদি পণ্যসহ বিভিন্ন পণ্য পৌঁছে দিতে প্রতিষ্ঠানটি কাজ করছে। প্রযুক্তি ও দক্ষ পরিচালনব্যবস্থার মাধ্যমে ফুডপ্যান্ডা এশিয়ায় কুইক কমার্স বা কিউ-কমার্সের প্রসারে ভূমিকা রাখছে। প্রতিষ্ঠানটির রিটেইল পার্টনার নেটওয়ার্কের পাশাপাশি প্যান্ডামার্ট ক্লাউড স্টোরের মাধ্যমে গ্রাহকেরা বিভিন্ন ধরনের পণ্য অন-ডিমান্ড সেবা হিসেবে পেয়ে থাকেন। এশিয়ার ১০টি বাজারে ফুডপ্যান্ডার কার্যক্রম রয়েছে। দেশগুলো হলো সিঙ্গাপুর, হংকং, মালয়েশিয়া, পাকিস্তান, তাইওয়ান, ফিলিপাইন, বাংলাদেশ, লাওস, কম্বোডিয়া ও মিয়ানমার। ফুডপ্যান্ডা বৈশ্বিক ফুড ডেলিভারি প্রতিষ্ঠান ডেলিভারি হিরোর একটি সহযোগী প্রতিষ্ঠান। আরও তথ্যের জন্য ফুডপ্যান্ডার ওয়েবসাইট www.foodpanda.com ভিজিট করা যেতে পারে।

এমজিআই সম্পর্কে

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী। ৫০ বছরেরও বেশি সময় ধরে শিল্পগ্রুপটি এফএমসিজি, জ্বালানি, উৎপাদন ও অবকাঠামোসহ নানা খাতে কার্যক্রম পরিচালনা করছে। ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত এমজিআই বর্তমানে ৫৭টিরও বেশি শিল্প ইউনিট পরিচালনা করছে । এসব প্রতিষ্ঠানে ৬৫ হাজারেরও বেশি মানুষের কর্মসংস্থান হয়েছে। ‘ফ্রেশ’সহ বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ডের মাধ্যমে এমজিআই দেশ ও বিদেশের লাখো ভোক্তাকে পন্য ও সেবা দিয়ে দেশের অর্থনীতি ও শিল্প উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।