Advertisement

কক্সবাজার সৈকতে পরিচ্ছন্নতা অভিযানে ইয়ামাহা রাইডার্স ক্লাব

এশিয়া পোস্ট ডেস্ক
কক্সবাজার সৈকতে পরিচ্ছন্নতা অভিযানে ইয়ামাহা রাইডার্স ক্লাব
কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে সৈকত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে ইয়ামাহা রাইডার্স ক্লাব (ওয়াইআরসি)। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক যুব দিবস সামনে রেখে কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে সৈকত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে ইয়ামাহা রাইডার্স ক্লাব (ওয়াইআরসি)।

Advertisement

গত ১১ আগস্ট ইয়ামাহা বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত ওয়াইআরসি অ্যানুয়াল কনক্লেভ ২০২৬-এ অংশ নিতে আসা প্রায় ৪০০ ইয়ামাহা রাইডার এ কর্মসূচিতে অংশ নেন।

কক্সবাজারের লং বিচ হোটেলে আয়োজিত বার্ষিক সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ইয়ামাহা রাইডারদের অংশগ্রহণে দিনব্যাপী নানা আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সমাজসেবামূলক বিভিন্ন কর্মকাণ্ডে অবদান রাখার জন্য নির্বাচিত রাইডারদের সম্মাননাও দেওয়া হয়।

১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সম্মেলনের অংশ হিসেবে বিকেলে সুগন্ধা পয়েন্টে সৈকত পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন রাইডাররা। এ সময় তারা সৈকতের বিভিন্ন স্থানে পড়ে থাকা প্লাস্টিক, পলিথিন ও অন্যান্য বর্জ্য সংগ্রহ করেন।

আয়োজকেরা জানান, পরিবেশ সুরক্ষা ও সামাজিক দায়িত্ব পালনে তরুণদের সম্পৃক্ত করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

কর্মসূচিতে আরও অংশ নেন এসিআই মোটরসের ব্যবস্থাপনা পরিচালক সুব্রত রঞ্জন দাস এবং প্রতিষ্ঠানটির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।