logo
Advertisement

ঢাকার প্রাণকেন্দ্রে নতুন রূপে পূবালী ব্যাংকের শিশু পার্ক শাখা

এশিয়া পোস্ট ডেস্ক
এশিয়া পোস্ট ডেস্ক
ঢাকার প্রাণকেন্দ্রে নতুন রূপে পূবালী ব্যাংকের শিশু পার্ক শাখা
ঢাকার প্রাণকেন্দ্রে নতুন রূপে পূবালী ব্যাংকের শিশু পার্ক শাখা। ছবি : এশিয়া পোস্ট

সম্মানীত গ্রাহকদের পরিবর্তিত চাহিদা ও আধুনিক ব্যাংকিংয়ের ক্রমবিকাশের সঙ্গে সামঞ্জস্য রেখে পূবালী ব্যাংক পিএলসি. উন্নত সেবা, স্বাচ্ছন্দ্য ও গ্রাহক অভিজ্ঞতার উৎকর্ষে ধারাবাহিকভাবে বিনিয়োগ করে আসছে। ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত শিশু পার্ক শাখার আধুনিকায়ন ও নবসজ্জা সেই গ্রাহককেন্দ্রিক অঙ্গীকারেরই প্রতিফলন। সম্প্রতি আধুনিকায়ন ও নবসজ্জা শেষে শাখাটির আনুষ্ঠানিক দ্বারোদঘাটন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবসজ্জিত শাখার দ্বারোদঘাটন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ডায়াবেটিক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (বাডাস)—এর প্রেসিডেন্ট ও জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি.’র ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী।

এছাড়াও উপস্থিত ছিলেন ডায়াবেটিক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (বাডাস)—এর মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন, পূবালী ব্যাংক পিএলসি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শাহনেওয়াজ খান, ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিশিষ্ট গ্রাহকগণ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসি.’র ঢাকা কেন্দ্রীয় অঞ্চলের অঞ্চল প্রধান ও মহাব্যবস্থাপক আবু লাইছ মো. শামসুজ্জামান। স্বাগত বক্তব্য প্রদান করেন শিশু পার্ক শাখার শাখা ব্যবস্থাপক ও উপ—মহাব্যবস্থাপক ফারহানা হক।

দ্বারোদঘাটন শেষে অতিথিবৃন্দ শাখা প্রাঙ্গণে বৃক্ষরোপণে অংশ নেন, যা পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের প্রতি পূবালী ব্যাংকের অঙ্গীকারের প্রতিফলন।

প্রধান অতিথির বক্তব্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মোঃ আব্দুস সালাম বলেন, পূবালী ব্যাংকের শিশু পার্ক শাখার আধুনিকায়ন ও নবসজ্জা গ্রাহকসেবার মানোন্নয়নে একটি প্রশংসনীয় উদ্যোগ। আধুনিক ও সুন্দর পরিবেশে ব্যাংকিং সেবা প্রদানের মাধ্যমে গ্রাহকদের আর্থিক সেবা গ্রহণ আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে। তিনি এ ধরনের জনবান্ধব উদ্যোগ অব্যাহত রাখার জন্য পূবালী ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

পূবালী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী বলেন, গ্রাহকদের পরিবর্তিত চাহিদা ও আধুনিক ব্যাংকিংয়ের সঙ্গে তাল মিলিয়ে পূবালী ব্যাংক উন্নত ও সময়োপযোগী ব্যাংকিং সেবা নিশ্চিত করতে প্রতিনিয়ত কাজ করছে। শিশু পার্ক শাখার আধুনিকায়ন ও নবসজ্জার মাধ্যমে ঢাকার গুরুত্বপূর্ণ এ এলাকায় গ্রাহকরা আরও স্বাচ্ছন্দ্যময় পরিবেশে ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন। গ্রাহক সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেবার উৎকর্ষ, আধুনিক ব্যাংকিং সুবিধা এবং উন্নত গ্রাহক অভিজ্ঞতা নিশ্চিত করার লক্ষ্যে ব্যাংকের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

দেশব্যাপী বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে গ্রাহকদের ব্যাংকিং সেবা প্রদান করে আসছে পূবালী ব্যাংক পিএলসি.। একই সঙ্গে গ্রাহকসেবায় উৎকর্ষ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং আরামদায়ক ও সেবাবান্ধব ব্যাংকিং পরিবেশ নিশ্চিত করার ওপর ব্যাংকটি গুরুত্ব দিয়ে আসছে। ঢাকার প্রাণকেন্দ্রে শিশু পার্ক শাখার আধুনিকায়ন ও নবসজ্জা সেই ধারাবাহিক প্রচেষ্টাকে আরও এগিয়ে নেবে।