logo

উত্তরা ইউনিভার্সিটি ও প্রাইম ব্যাংকের উদ্যোগে ফাইন্যান্সিয়াল লিটারেসি সেমিনার অনুষ্ঠিত 

উত্তরা ইউনিভার্সিটি ও প্রাইম ব্যাংকের উদ্যোগে ফাইন্যান্সিয়াল লিটারেসি সেমিনার অনুষ্ঠিত 

উত্তরা ইউনিভার্সিটি ও প্রাইম ব্যাংক একাডেমিয়ার যৌথ উদ্যোগে ফাইন্যান্সিয়াল ও ক্যারিয়ার লিটারেসি প্রোগ্রাম-২০২৬ (সিজন-১) অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দিনব্যাপী উত্তরা ইউনিভার্সিটির মাল্টিপারপাস হলে সেমিনারটি অনুষ্ঠিত হয়। স্কুল অব বিজনেসের উদ্যোগে এবং ইউ ইউ বিজনেস ক্লাবের পরিকল্পনা ও ব্যবস্থাপনায় আয়োজনে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের আর্থিক ব্যবস্থাপনা ও ক্যারিয়ার উন্নয়ন সম্পর্কে সচেতন করা। যাতে তারা প্রয়োজনীয় জ্ঞান ও দিকনির্দেশনা পেয়ে বর্তমান প্রতিযোগিতামূলক বৈশ্বিক চাকরির বাজারে সঠিক সিদ্ধান্ত নিতে পারে।

সেমিনারে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর এবং কনজিউমার অ্যান্ড এসএমই ব্যাংকিংয়ের হেড এম. এনায়েম এ. চৌধুরী, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং লায়াবিলিটি অ্যান্ড উইমেন ব্যাংকিংয়ের হেড শায়লা আবেদিন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিংয়ের হেড এম. এম. মাহবুব হাসান। 

সেমিনারের শুরুতে স্বাগত বক্তব্য দেন উত্তরা বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেসের ডিন ড. ইশরাত হোসেন। তিনি শিক্ষার্থীদের জন্য ফাইন্যান্সিয়াল ও ক্যারিয়ার লিটারেসির গুরুত্ব তুলে ধরেন।

এম. এনায়েম এ. চৌধুরী ক্যারিয়ার উন্নয়নের কৌশল নিয়ে আলোচনা করেন এবং ভবিষ্যৎ চাকরির ক্ষেত্রে ডাটা সায়েন্স, এআই-ভিত্তিক শিক্ষা এবং যোগাযোগ দক্ষতার গুরুত্ব তুলে ধরেন। তিনি তরুণদের ক্ষমতায়নের ওপরও গুরুত্বারোপ করেন। 

শায়লা আবেদিন তার পেশাগত অভিজ্ঞতা থেকে বিশেষ করে নারীদের ক্ষেত্র ক্যারিয়ার উন্নয়ন, ধৈর্য এবং কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন। 

এম. এম. মাহবুব হাসান আর্থিক অন্তর্ভুক্তি এবং স্কুল ব্যাংকিংয়ের মাধ্যমে একটি আর্থিকভাবে সচেতন প্রজন্ম গড়ে তোলার গুরুত্ব আলোচনা করেন।

এ ছাড়া একটি পোস্টার প্রেজেন্টেশন সেশন অনুষ্ঠিত হয়। যেখানে দশটিরও বেশি শিক্ষার্থী দল তাদের উদ্ভাবনী ও গবেষণাধর্মী ধারণা উপস্থাপন করেন। 

সেমিনারে বিশেষ অতিথি ছিলেন উত্তরা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কাজী মহিউদ্দিন। এ ছাড়া ডিপার্টমেন্ট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের অ্যাসোসিয়েট প্রফেসর ড. সোয়েব নোমানসহ সিনিয়র শিক্ষকরা উপস্থিত ছিলেন।