প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন ফেস্টের উদ্বোধন

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে উদ্বোধন করা হয়েছে ‘অ্যাডমিশন ফেস্ট, ফল-২০২৬’। নতুন শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য আয়োজিত এই মাসব্যাপী উৎসবটি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এক প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে।
রোববার (১৬ আগস্ট) বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুল মান্নান ফিতা কেটে এর উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের প্রিন্সিপাল অ্যাডভাইজার প্রফেসর ড. মো. আনোয়ারুল কবির, রেজিস্ট্রার মো. সাকির হোসাইন, স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন প্রফেসর ড. শহিদুল ইসলাম খান, স্কুল অব বিজনেসের ডিন প্রফেসর আবুল কালাম, স্কুল অব ল’র ডিন প্রফেসর মোহাম্মদ আজহারুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ জাহেদুর রহমান, ইউনিভার্সিটির প্রক্টর মো. আনিছুর রহমান প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন অ্যাডমিশন ফেস্টের মেম্বার সেক্রেটারি ও প্রেসিডেন্সি ইউনিভার্সিটির এডমিশন অ্যান্ড পাবলিক রিলেশনস ডিপার্টমেন্টের ডেপুটি ডিরেক্টর ও হেড জাহিদ হাসান।
অ্যাডমিশন ফেস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভর্তি ফিতে ৭৫ শতাংশ ছাড় এবং টিউশন ফিতে ১০ শতাংশ স্পেশাল স্কলারশিপসহ মেধার ভিত্তিতে ১০০ শতাং পর্যন্ত স্কলারশিপের সুযোগ প্রদান করা হচ্ছে। এ ছাড়াও উপহার হিসেবে থাকছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ফ্ল্যাগশিপ ব্যাগ, আকর্ষণীয় টি-শার্ট ও গ্র্যান্ড গিফট বক্স।
পুরো মাস জুড়ে এডমিশন ফেস্টে শিক্ষার্থীদের জন্য উপহারের পাশাপাশি থাকছে তথ্যভিত্তিক দিকনির্দেশনা, একাডেমিক ও ক্যারিয়ার কাউন্সেলিং।
গবেষণা ও কর্মমুখী শিক্ষায় অগ্রাধিকার, আধুনিক ও সম্পূর্ণ ডিজিটালাইজড ক্লাসরুম, উন্নত ল্যাব সুবিধা, উচ্চগতির ইন্টারনেট, পৃথক স্টুডেন্ট জোন এবং সমৃদ্ধ লাইব্রেরির মাধ্যমে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি আন্তর্জাতিক মানের গ্র্যাজুয়েট তৈরিতে গত বাইশ বছরে একটি নির্ভরযোগ্য ও সর্বজনগ্রাহ্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে।



