পণ্য জেতার আনন্দে কুয়াকাটা কার্নিভালে লিলি-নিওরের স্টলে দর্শনার্থীদের ঢল
-181995-720x405.webp)
কুয়াকাটা বিচ কার্নিভালের শেষ দিনেও দর্শনার্থীদের ভিড়ে মুখর ছিল রিমার্ক-হারল্যানের লিলি ও নিওর স্টল। নানা ধরনের গেম ও আনন্দদায়ক অ্যাক্টিভিটিতে অংশ নিয়ে ব্র্যান্ড দুটির পণ্য জেতার সুযোগ পেয়ে স্টলটিতে ভিড় করেন উৎসবে আসা মানুষ। একপর্যায়ে আগ্রহীদের দীর্ঘ লাইন উৎসব প্রাঙ্গণ ছাড়িয়ে যায়।
শনিবার (২৪ অক্টোবর) কার্নিভালের শেষ দিনে লিলি-নিওরের স্টলে ছিল উৎসবমুখর পরিবেশ। বিভিন্ন গেমে অংশ নেওয়া এবং পুরস্কার হিসেবে পণ্য জেতার সুযোগ দর্শনার্থীদের বাড়তি আগ্রহ তৈরি করে। পাশাপাশি স্টলে আসা ব্যক্তিরা লিলি ও নিওরের বিভিন্ন পণ্য সম্পর্কে জানার সুযোগ পান।
স্টলে আসা লিলির নিয়মিত ব্যবহারকারীরা নিজেদের পণ্য ব্যবহারের অভিজ্ঞতা অন্য দর্শনার্থীদের সঙ্গে ভাগ করে নেন। পণ্যের কার্যকারিতা, পছন্দ ও ব্যবহার নিয়ে মতবিনিময়ের মাধ্যমে ভোক্তাদের সঙ্গে ব্র্যান্ডটির সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি হয়। একই সঙ্গে নতুন দর্শনার্থীরাও লিলি ও নিওরের বিভিন্ন পণ্য সম্পর্কে জানতে আগ্রহ দেখান।
গেম ও অ্যাক্টিভিটিতে অংশ নেওয়ার পাশাপাশি পণ্য সম্পর্কে জানার এই সুযোগ স্টলটিকে কার্নিভালের অন্যতম আকর্ষণীয় জায়গায় পরিণত করে।
কার্নিভালের শেষ দিনের আয়োজনে সংগীতপ্রেমীদের জন্যও ছিল বিশেষ আকর্ষণ। এদিন মঞ্চে সংগীত পরিবেশন করেন সংগীতশিল্পী ঐশী এবং জনপ্রিয় ব্যান্ড তারকা আর্ক ও হাসান। সংগীত পরিবেশনা ও উৎসবের অন্যান্য আয়োজনের সঙ্গে লিলি-নিওরের স্টলে দর্শনার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুরো পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে।
কুয়াকাটা বিচ কার্নিভাল ২০২৬-এ বিউটি পার্টনার হিসেবে অংশ নেয় রিমার্ক-হারল্যান। প্রতিষ্ঠানটির লিলি ও নিওর ব্র্যান্ডের স্টলে পণ্য প্রদর্শনের পাশাপাশি ছিল থিমভিত্তিক ফটোবুথ, বিভিন্ন গেম, আনন্দদায়ক অ্যাক্টিভিটি ও পণ্য উপহারের আয়োজন।
এসব আয়োজনের মাধ্যমে কার্নিভালে অংশ নেওয়া দর্শনার্থীরা বিনোদনের পাশাপাশি ব্র্যান্ড দুটির পণ্য সম্পর্কে জানার সুযোগ পান। পণ্য জেতার আনন্দ, অভিজ্ঞতা বিনিময় ও বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণের মধ্য দিয়ে উৎসবের শেষ দিনেও দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্রে ছিল লিলি-নিওরের স্টল।