‘চায়ের কাপে বিশ্বকাপে’ ক্যাম্পেইনে বিজয়ীদের পুরস্কৃত করল ফ্রেশ প্রিমিয়াম টি

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) ব্র্যান্ড ফ্রেশ প্রিমিয়াম টি ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে আয়োজিত ডিজিটাল ক্যাম্পেইন ‘চায়ের কাপে বিশ্বকাপে’র বিজয়ীদের পুরস্কৃত করেছে।
গতকাল রাজধানীর গুলশানে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ক্যাম্পেইনের বিজয়ী নেত্রকোনার দানিয়াল কবির স্পন্দন, নারায়ণগঞ্জের শাহজাদা তৌফিক এবং ঢাকার রেজা রুবেল তিনজনই পুরস্কার হিসেবে ৫০ ইঞ্চি স্মার্ট টেলিভিশন পেয়েছেন।
ক্যাম্পেইনের অংশ হিসেবে ফেসবুক ও ইউটিউবে ফুটবলভিত্তিক ৪০টি ভিডিও প্রকাশ করা হয়। প্রতিটি ভিডিওর সঙ্গে ছিল কুইজ। এসব কুইজে অংশ নিয়ে ফুটবলপ্রেমীরা নিজেদের ফুটবল জ্ঞান যাচাই করার পাশাপাশি আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ পান।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এমজিআইয়ের চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার আতীক উজ জামান খান, সিনিয়র জেনারেল ম্যানেজার ও হেড অব অ্যাকাউন্টস এসএম মুজিবুর রহমান, চিফ অ্যাকাউন্টস অফিসার মো. রহমতুল্লাহ খন্দকার, সেলস বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার মোস্তফা মারুফ এবং ব্র্যান্ড বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার মুনতাসির মামুন মুন উপস্থিত ছিলেন।
‘চায়ের কাপে বিশ্বকাপে’ ক্যাম্পেইনের মাধ্যমে ফ্রেশ প্রিমিয়াম টি ফুটবলপ্রেমীদের জন্য বিশ্বকাপভিত্তিক বিভিন্ন কনটেন্ট ও কুইজের আয়োজন করে। ক্যাম্পেইনের মাধ্যমে ফুটবলের প্রতি মানুষের আগ্রহকে এক কাপ চায়ের পরিচিত অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করার পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মে ভোক্তাদের সরাসরি অংশগ্রহণের সুযোগ তৈরি করা হয়।
