logo

প্রেসিডেন্সি স্পোর্টস ম্যানিয়া সিজন-১ অনুষ্ঠিত

প্রেসিডেন্সি স্পোর্টস ম্যানিয়া সিজন-১ অনুষ্ঠিত
অতিথিদের সঙ্গে পুরস্কার হাতে বিজয়ীরা। ছবি: সংগৃহীত

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো প্রেসিডেন্সি স্পোর্টস ম্যানিয়া সিজন ১। দিনব্যাপী আয়োজনে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ স্পোর্টস টুর্নামেন্টের পাশাপাশি অনুষ্ঠিত হয় বহুল প্রতীক্ষিত গোট প্রো সিরিজ ফাইনাল শোডাউন।

বুধবার (২০ মে) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এটি অনুষ্ঠিত হয়। চলে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত। এর আয়োজন করে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি স্পোর্টস অ্যান্ড ইনোভেশন ক্লাব। সেগমেন্ট পার্টনার ছিল গোট স্পোর্টস এবং ম্যানেজমেন্ট পার্টনার ছিল হাইটেবিল।

ইভেন্টটি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ক্লাব মডারেটর মো. আনিছুর রহমান এবং ইভেন্ট ডিরেক্টরের দায়িত্ব পালন করেন কো-মডারেটর ফারজানুল ইসলাম হিমেল।

টুর্নামেন্টে বিভিন্ন জনপ্রিয় খেলায় অংশ নেন শিক্ষার্থীরা। এর মধ্যে ছিল পাবজি, ফ্রি ফায়ার, মোবাইল লেজেন্ডস, বেং বেং (এমএলবিবি), হুনর অব কিংস, ই-ফুটবল, ফিফা এফফি এবং লোডো।

প্রতিযোগিতার মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের মেধা, সফট স্কিল, টিমওয়ার্ক এবং কৌশলগত চিন্তাভাবনার উন্নয়ন।

গোট প্রো সিরিজ ফাইনাল শোডাউনে পুরুষ শাখায় চ্যাম্পিয়ন হয়েছে সিএমএফ স্পোর্টস। রানার আপ হয়েছে নো ওয়ান এসডিএস। নারী শাখায় চ্যাম্পিয়ন হয়েছে দ্য আপার মোনস। রানার আপ হয়েছে থ্রি থ্রি টু এমএস। বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ী ও রানার-আপ দলগুলোর হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত প্রিন্সিপাল এডভাইজার প্রফেসর ড. মো. আনোয়ারুল কবির। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইয়ুথ ডেভেলপমেন্ট অ্যান্ড ইলেকট্রনিক স্পোর্টস অ্যাসোসিয়েশনের (বিওয়াইডিইএসআ) সম্মানিত সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. মুনিরুল ইসলাম, টেনসেন্ট গেমসের বাংলাদেশের প্রোজেক্ট ম্যানেজার ইমরান হোসেন এবং ইস্পোর্টস ব্যক্তিত্ব নওমান আল রাফিদ (দান্তে)।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সাকির হোসাইন, স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন প্রফেসর ড. শহিদুল ইসলাম খান, স্কুল অব বিজনেসের ডিন প্রফেসর আবুল কালাম, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ জাহেদুর রহমান, এডমিশন অ্যান্ড পাবলিক রিলেশনস ডিপার্টমেন্টের ডেপুটি ডিরেক্টর ও হেড জাহিদ হাসান প্রমুখ।

আয়োজকরা জানান, এই ইভেন্টের মূল উদ্দেশ্য ছিল স্পোর্টসের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা, সফট স্কিল এবং প্রতিভা বিকাশে সহায়তা করা। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন নিয়মিতভাবে অব্যাহত থাকবে।