Advertisement

ইউল্যাবে ‘আমেরিকান ফাউন্ডার্স মিউজিয়াম এক্সিবিশন’ উদ্বোধন

এশিয়া পোস্ট ডেস্ক
ইউল্যাবে ‘আমেরিকান ফাউন্ডার্স মিউজিয়াম এক্সিবিশন’ উদ্বোধন
ইউল্যাবে ‘আমেরিকান ফাউন্ডার্স মিউজিয়াম এক্সিবিশন’ উদ্বোধন। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ও প্রতিষ্ঠার ২৫০তম বার্ষিকী (ফ্রিডম ২৫০) উদযাপন উপলক্ষে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) ‘আমেরিকান ফাউন্ডার্স মিউজিয়াম এক্সিবিশন’-এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

Advertisement

সোমবার (১৭ আগস্ট) ইউল্যাবের ‘ডি’ বিল্ডিং লবিতে আয়োজিত এই প্রদর্শনীর উদ্বোধন করেন ঢাকাস্থ মার্কিন দূতাবাসের পাবলিক এনগেজমেন্ট বিভাগের ডেপুটি ডিরেক্টর রিচার্ড ব্রুনার।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রিচার্ড ব্রুনার প্রদর্শনীর তাৎপর্য তুলে ধরেন। এ সময় তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাস, সমৃদ্ধ সংস্কৃতি এবং দেশটির প্রতিষ্ঠার মূল পটভূমি নিয়ে উপস্থিত শিক্ষার্থীদের সঙ্গে বিস্তারিত মতবিনিময় করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইউল্যাবের উপাচার্য অধ্যাপক শামসাদ মর্তূজা। তিনি এ ধরনের আন্তর্জাতিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, ‘এ প্রদর্শনী শিক্ষার্থীদের বৈশ্বিক ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যকে গভীরভাবে জানার অনন্য সুযোগ তৈরি করে দেবে।’

উদ্বোধনী পর্বে ইউল্যাবের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, উর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীসহ ঢাকাভিত্তিক মার্কিন দূতাবাস ও ইএমকে সেন্টারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ইউল্যাব, যুক্তরাষ্ট্র দূতাবাস ঢাকা এবং ইএমকে সেন্টারের যৌথ উদ্যোগে আয়োজিত এই বিশেষ প্রদর্শনীটি আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। প্রতিদিন সকল শিক্ষার্থী, শিক্ষক ও সাধারণ দর্শনার্থীদের জন্য প্রদর্শনীটি উন্মুক্ত থাকবে।