সিঙ্গাপুরের কফি ব্র্যান্ড ম্যাককফির যাত্রা শুরু করল এসিআই বেভারেজেস

এসিআই ফুডস লিমিটেডের অন্যতম ব্যবসায়িক প্রতিষ্ঠান 'এসিআই বেভারেজেস'-এর হাত ধরে বাংলাদেশে আন্তর্জাতিকভাবে সুপরিচিত কফি ব্র্যান্ড 'ম্যাককফি' র আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। সিঙ্গাপুরভিত্তিক 'এম্পায়ার ইন্টারন্যাশনাল এসডিএন. বিএইচডি.' এবং 'এসিআই বেভারেজেস'-এর যৌথ উদ্যোগে গৃহীত এই সময়োপযোগী পদক্ষেপটি বাস্তবায়িত হয়েছে 'মিৎসুই অ্যান্ড কোং (মালয়েশিয়া) এসডিএন. বিএইচডি.'-র সার্বিক সহযোগিতায়। বাংলাদেশে একটি বৈচিত্র্যময়, প্রিমিয়াম ও আন্তর্জাতিক মানের বেভারেজ পোর্টফোলিও গড়ে তোলার মাধ্যমে ক্রেতাদের কাছে সেরা পণ্য পৌঁছে দিতে এসিআই বেভারেজেস এর অগ্রযাত্রায় এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক।
আন্তর্জাতিক ব্র্যান্ড 'সানকুইক'-এর হাত ধরে 'এসিআই বেভারেজেস এর যাত্রার সূচনা ঘটে। পরবর্তীতে 'এসিআই ইলেকট্রোলাইট ড্রিংকস' বাজারে আনার মাধ্যমে কোম্পানিটি তার বেভারেজ পোর্টফোলিওকে আরও সমৃদ্ধ ও প্রসারিত করে। সম্প্রতি বাংলাদেশে হট বেভারেজ, বিশেষ করে কফি ক্যাটাগরির ধারাবাহিক জনপ্রিয়তা ও অপার সম্ভাবনাকে মাথায় রেখে এসিআই বেভারেজেস এম্পায়ার ইন্টারন্যাশনাল এর সাথে এই উদ্যোগের মাধ্যমে প্রিমিয়াম 'ম্যাককফি' সারা দেশের কফি প্রেমীদের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
বিশ্বের ৬০টিরও বেশি দেশে সমাদৃত ম্যাককফি একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও বিশ্বস্ত কফি ব্র্যান্ড। সর্বোচ্চ মান বজায় রেখে প্রিমিয়াম কফির সেরা অনুভূতি দেওয়াই ম্যাককফির মূল অঙ্গীকার, যা এখন বাংলাদেশের কফি প্রেমীদের দেবে এক অনন্য আন্তর্জাতিক অভিজ্ঞতা।
বাংলাদেশে ম্যাককফির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয় ৭ অক্টোবর ২০২৬, স্বপ্নের বনশ্রী ডি ব্লক ফ্ল্যাগশিপ আউটলেটে।
প্রাথমিক পর্যায়ে ম্যাককফি অরিজিনাল এবং ম্যাককফি গোল্ড জার বাজারজাতকরণের মাধ্যমে এই কার্যক্রম শুরু হলেও, দীর্ঘমেয়াদে বাংলাদেশে ব্র্যান্ডটির ভিত্তি আরও সুদৃঢ় করার পরিকল্পনা রয়েছে। এই লক্ষ্যে দেশেই ম্যাককফি জার ও থ্রি-ইন-ওয়ান ইনস্ট্যান্ট কফি স্থানীয়ভাবে উৎপাদনের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি, কফি প্রেমীদের বৈচিত্র্যময় স্বাদ দিতে ভবিষ্যতে আরও নতুন ও আকর্ষণীয় ম্যাককফি প্রোডাক্ট বাজারে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই কনজিউমার ব্র্যান্ডস-এর প্রেসিডেন্ট রেজাউল ইসলাম এবং এসিআই ফুড অ্যান্ড বেভারেজ-এর এক্সিকিউটিভ ডিরেক্টর ও চিফ অপারেটিং অফিসার জাকির ইবনে হাই। এম্পায়ার ইন্টারন্যাশনাল এসডিএন বিএইচডি-এর ডিরেক্টর প্রদীপ চৌহান এবং জেনারেল ম্যানেজার তান বুন হুয়া। এ ছাড়াও অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিৎসুই অ্যান্ড কোম্পানি (এশিয়া প্যাসিফিক) পিটিই লিমিটেড, ঢাকা শাখার কান্ট্রি চেয়ারপারসন কেনিচিরো কাওয়ামোতো। অনুষ্ঠানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।
ফুড এম্পায়ার
সিঙ্গাপুরভিত্তিক বহুজাতিক খাদ্য ও পানীয় উৎপাদন ও বিপণন প্রতিষ্ঠান ফুড এম্পায়ার হোল্ডিংস লিমিটেড (ফুড এম্পায়ার) বিশ্ববাজারে তাদের ধারাবাহিক প্রবৃদ্ধি বজায় রেখেছে। প্রতিষ্ঠানটির অন্যতম ফ্ল্যাগশিপ আন্তর্জাতিক ব্র্যান্ড 'ম্যাককফি' (গধপঈড়ভভবব) বর্তমানে বিশ্বের ৬০টিরও বেশি দেশে সফলতার সাথে বাজারজাত হচ্ছে। সমৃদ্ধ পণ্য পোর্টফোলিওর মাধ্যমে বিশ্বজুড়ে ভোক্তাদের আস্থা অর্জনকারী এই প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে প্রিমিয়াম মানের ইনস্ট্যান্ট কফি, চা, হট চকলেট এবং মুখরোচক স্ন্যাকসসহ নানা উদ্ভাবনী খাদ্য ও পানীয় পণ্য।
মিৎসুই অ্যান্ড কোং লিমিটেড
জাপানভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান মিৎসুই অ্যান্ড কোং লিমিটেড ১৯৫৮ সালে লিয়াজোঁ অফিস হিসেবে বাংলাদেশে তাদের যাত্রা শুরু করে। দীর্ঘ ছয় দশকেরও বেশি সময় ধরে প্রতিষ্ঠানটি বাণিজ্য, অবকাঠামো এবং কৌশলগত বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় অবদান রেখে আসছে। ধাতু, রাসায়নিক, খাদ্য ও কৃষি, জ্বালানি এবং অবকাঠামোসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে মিৎসুই-এর বিস্তৃত কার্যক্রম রয়েছে।
বর্তমানে মিৎসুই বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব জোরদার এবং দেশের বিকাশমান শিল্প ও ভোক্তা খাতের চাহিদা অনুযায়ী নতুন ব্যবসার সম্ভাবনা তৈরিতে কাজ করছে। এরই ধারাবাহিকতায় নভেম্বর ২০২৪-এ প্রতিষ্ঠানটি এসিআই মোটরস লিমিটেডে বিনিয়োগ করে, যা দেশের মোবিলিটি ও কৃষি যান্ত্রিকীকরণ খাতে মিৎসুই-এর সম্পৃক্ততাকে আরও শক্তিশালী করে। পরবর্তীতে ফেব্রুয়ারি ২০২৬-এ এসিআই গ্রুপের সঙ্গে এই অংশীদারিত্ব আরও সম্প্রসারিত করে মিৎসুই এসিআই লজিস্টিকস লিমিটেডকে (অঈও খড়মরংঃরপং খরসরঃবফ) কনভার্টিবল লোন প্রদানের ঘোষণা দেয়। উল্লেখ্য, এসিআই লজিস্টিকস পরিচালিত ‘স্বপ্ন’ বর্তমানে দেশব্যাপী ১,১০০টিরও বেশি স্টোর নিয়ে বাংলাদেশের অন্যতম বৃহত্তম গ্রোসারি রিটেইল চেইন হিসেবে পরিচালিত হচ্ছে।