পেট্রোবাংলার ‘আন্তঃকোম্পানি ফুটসাল টুর্নামেন্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন

পেট্রোবাংলার আওতাধীন ১৩টি কোম্পানির তরুণ কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত Petro Companies Youth Association (PCYA) কর্তৃক আয়োজিত প্রথম ‘আন্তঃকোম্পানি ফুটসাল টুর্নামেন্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন হয়েছে।
সোমবার (১৩ জুলাই) বুয়েট কেন্দ্রীয় খেলার মাঠে উৎসবমুখর পরিবেশে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম, সিলেট, খুলনা, কুমিল্লা ও সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে বৈরী আবহাওয়া উপেক্ষা করে ১০টি কোম্পানির দল এ টুর্নামেন্টে অংশ নেয়। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড এবং রানারআপ হয় রাষ্ট্রায়ত্ত একমাত্র গ্যাস সঞ্চালন প্রতিষ্ঠান গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী মো. হেলাল উদ্দিন তালুকদার, চেয়ারম্যান, IEB ঢাকা কেন্দ্র। বিশেষ অতিথি ছিলেন প্রকৌশলী মুহাম্মদ আহসানুল রাসেল, সম্মানী সহ-সাধারণ সম্পাদক (এডমিন অ্যান্ড ফিন্যান্স), IEB। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকৌ. মীর মোবারক হোসেন, সভাপতি, PCYA। এ ছাড়াও আরও উপস্থিত ছিলেন পেট্রোবাংলার ১৩টি কোম্পানির অফিসার্স এসোসিয়েশন, ইয়ুথ এসোসিয়েশন, ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন এর সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
দিনব্যাপী আয়োজনে গ্রুপ পর্ব, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের পাশাপাশি বিভিন্ন ক্যাটাগরিতে ব্যক্তিগত পুরস্কার প্রদান করা হয়। একই সঙ্গে PCYA-এর ভিশন, মিশন ও কার্যক্রম তুলে ধরা হয়। আয়োজনের মূল উদ্দেশ্য ছিল পেট্রোবাংলার আওতাধীন কোম্পানিগুলোর তরুণ কর্মকর্তাদের মধ্যে সৌহার্দ্য, পারস্পরিক সহযোগিতা ও পেশাগত বন্ধন আরও সুদৃঢ় করা।
অনুষ্ঠান সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন প্রকৌ. মো. রাফিউর রহমান (সাধারণ সম্পাদক), প্রকৌ. মো. জাহিন আমীর খান (যুগ্ম সাধারণ সম্পাদক), প্রকৌ. মোহাম্মদ জাকিরুল ইসলাম (সাংগঠনিক সম্পাদক), জনাব মো. আব্দুর রাজ্জাক (দপ্তর সম্পাদক) ও জনাব আব্দুল্লাহ তারেক (প্রচার ও প্রকাশনা সম্পাদক)।




