logo

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আশিয়ান গ্রুপের দোয়া ও ইফতার মাহফিল

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আশিয়ান গ্রুপের দোয়া ও ইফতার মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি রাজধানীর খিলক্ষেতে আশিয়ান মেডিকেল কলেজ ও হাসপাতালের মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠান হয়। এর আয়োজন করে দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী আশিয়ান গ্রুপ। 

এতে উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপি নেতা আলতাফ হোসেন চৌধুরী, ঢাকা-১৯ (সাভার) আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, দৈনিক যুগান্তরের সম্পাদক আব্দুল হাই শিকদার, দৈনিক সংগ্রামের সম্পাদক আযম মীর শাহিদুল আহসান, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব এম এ আজিজ।

অনুষ্ঠানের আয়োজক আশিয়ান গ্রুপের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম ভূঁইয়া আবেগ্লাপুত হয়ে বলেন, ব্যক্তিগত জীবনে আমি কোনো রাজনৈতিক দলের সক্রিয় পদের সঙ্গে সরাসরি সম্পৃক্ত না থাকলেও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার আদর্শকে হৃদয়ে ধারণ করেই নিজের জীবন ও ব্যবসায়িক সততা গড়েছি। 

মো. নজরুল ইসলাম ভূঁইয়া বলেন, এই দোয়া ও ইফতার মাহফিল কোনো ব্যক্তিগত প্রচার বা গৌরবের জন্য নয়; বরং চার দশকেরও বেশি সময় ধরে এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ানোর একটি ধারাবাহিক উদ্যোগ। 

তিনি জানান, প্রতি রমজানে হাজারো অসহায় ও নিম্নআয়ের পরিবারকে খাদ্য সহায়তা প্রদান আমাদের দায়িত্ব ও ইবাদত। মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবতা। মানুষের দোয়া ছাড়া জীবনে কোনো সফলতা নেই। আমরা চাই আল্লাহ আমাদের ক্ষমা করুন, সঠিক পথে রাখুন এবং দেশকে শান্তি ও কল্যাণে ভরিয়ে দিন। 

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন আশিয়ান গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া, পরিচালক জাহিদুল ইসলাম ভূঁইয়া, পয়সা বাজারের চেয়ারম্যান অনামিকা ইসলাম ভূঁইয়া।