logo

ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডস বাংলাদেশের মেগা আয়োজন

ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডস বাংলাদেশের মেগা আয়োজন
ছবি: সংগৃহীত

ঢাকার বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) অডিটোরিয়ামে আগামী ১২ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘আইওবি গ্র্যান্ড অ্যাওয়ার্ড সেরেমনি ২০২৬’। দেশের শীর্ষস্থানীয় শিক্ষামূলক অলিম্পিয়াড প্ল্যাটফর্ম ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডস বাংলাদেশ (আইওবি) এই জাঁকজমকপূর্ণ আয়োজনের উদ্যোক্তা।

সারা বছর ধরে দেশে ও বিদেশে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক অলিম্পিয়াডে অংশ নিয়ে সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত ও সম্মানিত করতেই এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।

‘ইম্পাওয়ারিং এক্সিলেন্সি-রিকোগনাইজিং বাংলাদেশস ফিউচার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানটিতে দেড় হাজারেরও বেশি শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও বিশিষ্ট অতিথির সমাগম ঘটবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।

অনুষ্ঠানটিকে বিশেষ মাত্রা দিতে দেশ-বিদেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

মালয়েশিয়াভিত্তিক বিশ্বখ্যাত মেধা উন্নয়ন প্রতিষ্ঠান ইউসিএমএএস ইন্টারন্যাশনালের গ্লোবাল চিফ এক্সিকিউটিভ অফিসার আলেক্সান ওয়ং এবং ইউসিএমএএস ইন্ডিয়ার সিইও ড. স্নেহল কারিয়া বিশেষ অতিথি হিসেবে যোগ দেবেন।

এছাড়াও জাতিসংঘের গ্লোবাল কম্প্যাক্ট স্বাক্ষরকারী প্রতিষ্ঠান ক্লারিওসের পাবলিক অ্যাফেয়ার্স ডিরেক্টর মিস আনা মার্গারিটা গার্জা-ভিলারিয়াল উপস্থিত থাকবেন।

দেশীয় অতিথিদের মধ্যে বিইউএফটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ইঞ্জিনিয়ার আয়ুব নাবি খান এবং জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহমদ আপুসহ (আমন্ত্রিত) শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেবেন বলে জানা গেছে।

আইওবি ইতোমধ্যে দেশের এক হাজারেরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠানে তাদের কার্যক্রম বিস্তার করেছে। প্রতিষ্ঠানটির উদ্যোগে বাংলাদেশের শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, জর্ডান, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও কম্বোডিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক অলিম্পিয়াডে অংশ নিয়ে পদক ও পুরস্কার অর্জন করে আসছে।

সম্প্রতি সিঙ্গাপুরে অনুষ্ঠিত জিইএলওএসইএ এবং আইএসএলও প্রতিযোগিতায় বাংলাদেশি শিক্ষার্থীরা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।

আইওবি সম্পর্কে

ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডস বাংলাদেশ (আইওবি) গণিত, বিজ্ঞান, ইংরেজি, স্টেম, কোডিং ও ভাষাভিত্তিক অলিম্পিয়াডসহ ৫০টিরও বেশি জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতা পরিচালনা করে থাকে।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. তানভীরুল হক, প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক কামরুদ্দীন নিশান এবং প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. হাবিবুল আলম শিমুলের নেতৃত্বে আইওবি দেশের তরুণ প্রজন্মকে বৈশ্বিক প্রতিযোগিতার জন্য প্রস্তুত করে আসছে।

অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন: https://iob.bd/events/iob-grand-award-ceremony-2026, ফেসবুক- https://www.facebook.com/InternationalOlympiadsBD