ফিজিওলজি পরীক্ষায় মানসম্মত স্ট্রাকচার্ড ওরাল এক্সামিনেশন কার্ড প্রণয়নে কর্মশালা

বাংলাদেশ ফিজিওলজি টিচার্স অ্যাসোসিয়েশন (বিপিটিএ)-এর উদ্যোগে ‘Construction of Standard Structured Oral Examination (SOE) Card for Physiology Examinations’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসের ডিন অফিসে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের ডিন প্রফেসর ডা. নাদিম আহমেদ চিকিৎসা শিক্ষায় মানসম্মত মূল্যায়ন ব্যবস্থা গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন।
কর্মশালায় দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের ফিজিওলজি বিভাগের অধ্যাপক, বিভাগীয় প্রধান ও শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা SOE-এর আধুনিক নীতিমালা, মানসম্মত SOE Card প্রণয়নের কৌশল, প্রশ্নের মান একীভূতকরণ এবং পরীক্ষায় নিরপেক্ষ ও নির্ভরযোগ্য মূল্যায়ন নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে হাতে-কলমে আলোচনা করেন।
বক্তারা বলেন, একটি সুপরিকল্পিত ও মানসম্মত SOE Card শিক্ষার্থীদের জ্ঞান, বিশ্লেষণ ক্ষমতা, ক্লিনিক্যাল যুক্তিবোধ, যোগাযোগ দক্ষতা এবং পেশাগত আচরণের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে চিকিৎসা শিক্ষার গুণগত মান আরও উন্নত হবে এবং দক্ষ, নৈতিক, মানবিক ও কমিউনিটি-ওরিয়েন্টেড চিকিৎসক তৈরির পথ আরও সুদৃঢ় করবে।

অংশগ্রহণকারী শিক্ষকবৃন্দ কর্মশালাটিকে অত্যন্ত ফলপ্রসূ, সময়োপযোগী ও বাস্তবধর্মী হিসেবে অভিহিত করেন। তাদের মতে, এই কর্মশালা সব অংশগ্রহণকারীর জন্য অত্যন্ত সময় উপযোগী এবং দেশের বিভিন্ন মেডিকেল কলেজে মূল্যায়ন পদ্ধতির মানোন্নয়ন, শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধি এবং ফিজিওলজি শিক্ষাকে আরও কার্যকর ও শিক্ষার্থী-কেন্দ্রিক করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
আয়োজক বাংলাদেশ ফিজিওলজি টিচার্স অ্যাসোসিয়েশন (BPTA) আশা প্রকাশ করেন যে, এ ধরনের ধারাবাহিক একাডেমিক উদ্যোগ বাংলাদেশের চিকিৎসা শিক্ষায় মূল্যায়ন ব্যবস্থার উৎকর্ষ সাধন করবে এবং ভবিষ্যতে আন্তর্জাতিক মানসম্পন্ন, দক্ষ, নৈতিক ও জনমুখী চিকিৎসক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
.png)





