ওয়েস্টিনে আন্তর্জাতিক কাবাব উৎসব শুরু

ঢাকার দ্য ওয়েস্টিনে শুরু হয়েছে আন্তর্জাতিক কাবাব উৎসব। বিশ্বের বিভিন্ন দেশের কাবাবের ঐতিহ্য, স্বাদ ও বৈচিত্র্য এক ছাদের নিচে তুলে ধরতে বুধবার (২৩ সেপ্টেম্বর) থেকে আগামী ৩ অক্টোবর পর্যন্ত এ আয়োজন চলবে।
প্রাইম ব্যাংকের অংশীদারিত্বে আয়োজিত উৎসবটি দ্য ওয়েস্টিন ঢাকার দ্বিতীয় তলার সিজনাল টেস্টেস-এ অনুষ্ঠিত হচ্ছে।
বুধবার আনুষ্ঠানিকভাবে উৎসবের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত মরক্কোর রাষ্ট্রদূত লাল্লা বাউথাইনা এল কেরদৌদি এল কৌলালি।
এ সময় উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের ফরেন এইড অফিসের পরিচালক রাশেদ আল-মাইল আল-জাবি, প্রাইম ব্যাংকের লায়াবিলিটি অ্যান্ড উইমেন ব্যাংকিং বিভাগের প্রধান শায়লা আবেদিন, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেন, দ্য ওয়েস্টিন ঢাকার মহাব্যবস্থাপক গ্যারি ফারস্টাড এবং দ্য ওয়েস্টিন ঢাকা ও শেরাটন ঢাকার পরিচালক (সেলস অ্যান্ড মার্কেটিং) মামুনুর রহমান সুমন। এ ছাড়া প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, কুলিনারি টিম ও গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।
ফিতা কাটার মধ্য দিয়ে উদ্বোধনের পর অতিথিদের জন্য বিশেষ কাবাব পরিবেশন ও স্বাদ গ্রহণের আয়োজন করা হয়।
দ্য ওয়েস্টিন ঢাকার নির্বাহী শেফ স্বপন রোজারিও ও তার কুলিনারি টিমের আয়োজনে উৎসবে দেশি-বিদেশি বিভিন্ন ধরনের কাবাব থাকছে। এর মধ্যে রয়েছে ঢাকাইয়া সুতলি কাবাব, বিফ বিহারি কাবাব, লাহোরি শিক কাবাব, হায়দরাবাদি শিক কাবাব, ফিশ হারিয়ালি কাবাব ও পেরি পেরি চিকেন কাবাব।
চারকোল গ্রিলে থাকছে লবস্টার কাবাব, নাগা বিফ কাবাব, তন্দুরি ক্র্যাব কাবাব ও রিব সেট কাবাব। আন্তর্জাতিক কাবাবের মধ্যে থাকছে আফগান কাবুলি ল্যাম্ব কাবাব, আফগান ল্যাম্ব চপ কাবাব, গ্রিক চিকেন সুভলাকি ও ব্রাজিলিয়ান এসপেটিনহো।
শুধু রাতের খাবারের জন্য আয়োজিত এ উৎসবে জনপ্রতি খাবারের মূল্য ৯ হাজার ৪৫০ টাকা। প্রাইম ব্যাংক ও অন্যান্য অংশীদার ব্যাংকের মাধ্যমে শর্তসাপেক্ষে একটি কিনলে তিনটি, একটি কিনলে দুটি ও একটি কিনলে একটি অফার উপভোগের সুযোগ থাকছে।
এ ছাড়া ভ্রমণ সহযোগী ফার্স্টট্রিপের সৌজন্যে ঢাকা–কক্সবাজার–ঢাকা বিমান টিকিট জেতার সুযোগও থাকছে।
উৎসবটির প্রধান অংশীদার প্রাইম ব্যাংক এবং ভ্রমণ অংশীদার ফার্স্টট্রিপ। আসন সীমিত থাকায় আগাম রিজার্ভেশনের পরামর্শ দেওয়া হয়েছে। রিজার্ভেশনের জন্য যোগাযোগ করা যাবে ০২-৯৮৯১৯৮৮ অথবা ০১৭৩০৩৭৪৮৭১ নম্বরে।