এরনা লিমিটেডের প্রিমিয়াম টেক শোরুম উদ্বোধন

রাজধানীর বনানীতে নতুন প্রিমিয়াম টেক শোরুম উদ্বোধন করেছে এরনা লিমিটেড। শোরুম উদ্বোধন করেন এরনা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম।
বৃহস্পতিবার (১৪ মে) শোরুমটি উদ্বোধন করা হয়।
শোরুমে গ্রাহকরা একই জায়গায় ল্যাপটপ, গেমিং পিসি, স্মার্টফোন, মোবাইল ফোন, গ্যাজেট, কাস্টম পিসি, নেটওয়ার্কিং সলিউশন, অফিস ইকুইপমেন্ট এবং বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের প্রযুক্তিপণ্য যেমন: Honor স্মার্টফোন ও Sony টিভি ও হোম অ্যাপ্লায়েন্স সহজে সংগ্রহ করতে পারবেন।
উদ্বোধন উপলক্ষে শোরুমে বিশেষ ছাড় ও অফার চলছে।
অনুষ্ঠানে প্রযুক্তি খাতের বিভিন্ন ব্যক্তিত্ব, কনটেন্ট ক্রিয়েটর, গণমাধ্যম প্রতিনিধি, করপোরেট অতিথি এবং প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
