logo

রাজধানীতে চলছে গ্র্যান্ড ইফতার বাজার

রাজধানীতে চলছে গ্র্যান্ড ইফতার বাজার

পবিত্র রমজানকে কেন্দ্র করে রাজধানীর গুলশানে চলছে গ্র্যান্ড ইফতার বাজার ২০২৬। প্রতিদিনের ইফতারকে বৈচিত্র্যময় করতে ৭৯-গুলশান অ্যাভিনিউয়ে মাসব্যাপী এই আয়োজনটি করেছে ইয়ানকন ক্যাটারিং।

আয়োজকরা জানিয়েছেন, ইফতার বাজারটি সাজানো হয়েছে রমজানের ঐতিহ্য ও আধুনিক উপস্থাপনার সমন্বয়ে। প্রতিদিনের ইফতারকে বৈচিত্র্যময় করতে রাখা হয়েছে দেশীয় ও বিশেষায়িত নানা পদের আয়োজন। অভিজ্ঞ শেফদের (রাঁধুনি) তত্ত্বাবধানে প্রস্তুত করা হচ্ছে হালিম, রেশমি কাবাব, বিভিন্ন ধরনের বিরিয়ানি, দই বড়া ও বিশেষ জিলাপিসহ একাধিক আইটেম।

আয়োজনের অন্যতম আকর্ষণ লাইভ কুকিং স্টেশন। এখানে ক্রেতাদের সামনে সরাসরি প্রস্তুত করা হচ্ছে গরম কাবাব। বিশেষ আইটেম হিসেবে থাকছে প্রিমিয়াম কাশ্মীরি জাফরান দিয়ে তৈরি সিগনেচার স্যাফরন জিলাপি।

জানা গেছে, পুরো রমজানে গুলশান অ্যাভিনিউয়ে চলবে এ আয়োজন। প্রতিষ্ঠানের জনপ্রিয় ব্র্যান্ড ও বিভিন্ন খাবার এক ছাদের নিচে পাওয়া যাচ্ছে। 

ঘরে বসে যারা ইফতারের স্বাদ নিতে চান, তারা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে অর্ডার করতে পারবেন বলে জানিয়েছে আয়োজকরা। 

এছাড়াও করপোরেট ইফতার ও ডিনার প্যাকেজ, টেকঅ্যাওয়ে বক্স এবং ইফতার বক্সের ব্যবস্থাও রয়েছে। 

বড় প্রাতিষ্ঠানিক আয়োজন থেকে শুরু করে পারিবারিক অনুষ্ঠানে মানসম্মত খাবার সরবরাহের সুবিধা আছে বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠানটি।