logo

বাংলাদেশ ইউনিভার্সিটিতে ৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু

বাংলাদেশ ইউনিভার্সিটিতে ৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু

বাংলাদেশ ইউনিভার্সিটিতে সামার সেমিস্টারের ছয় দিনব্যাপী ভর্তি মেলা শুরু হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত। মেলা শেষ হবে আগামী ২৪ এপ্রিল শুক্রবার।

রোববার (১৯ এপ্রিল) সকালে ইউনিভার্সিটির মোহাম্মদপুরের আদাবরস্থ স্থায়ী ক্যাম্পাসে মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। 

এ সময় উপস্থিত ছিলেন ফ্যাকাল্টি অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ও ইকোনমিকস অনুষদের ডিন প্রফেসর ড. মো. তাজুল ইসলাম, ফ্যাকাল্টি অব আর্টস সোশ্যাল সায়েন্স অ্যান্ড ল’ অনুষদের ডিন অধ্যাপক মো. হুমায়ুন কবির, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. মুজাক্কীরুল হুদা, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. সাদিক ইকবাল, সোসিওলজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. এম এম এনামুল আজিজ, গণিত বিভাগের বিভাগীয় প্রধান ড. উম্মে কুলসুম সুমা, স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান শেখ ইতমাম সৌদ, আইন বিভাগের প্রধান কাজী লতিফুর রেজা প্রমুখ। 

আয়োজকরা জানান, ভর্তি মেলায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা তাদের প্রয়োজনীয় বিষয় সম্পর্কে অবগত হতে পারবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সুযোগ-সুবিধা সরেজমিনে পরিদর্শনের সুযোগ পাবে তারা। 

মেলা চলাকালীন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ ও সিনিয়র অধ্যাপকদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে উচ্চশিক্ষার বিভিন্ন বিষয়ের বিস্তারিত তথ্যসহ যুগোপযোগী শিক্ষার দিক-নির্দেশনামূলক তথ্য সংগ্রহ করতে পারবেন। 

 

মেলা চলাকালে ইউনিভার্সিটির সামার সেমিস্টারে বিভিন্ন বিভাগে ভর্তিচ্ছুক ছাত্রছাত্রীরা তাদের এসএসসি ও এইচএসসি ফলাফলের ওপর ভিত্তি করে সর্বনিম্ন ১০% থেকে সর্বোচ্চ ১০০% কোর্স ফি মওকুফ করতে পারবে। পাশাপাশি অতিরিক্ত ৫ হাজার থেকে ১০ হাজার টাকা মওকুফে ভর্তির সুযোগ পাবেন তারা।