প্যারিসে এফবিজেএ’র ইফতার আয়োজন, প্রবাসী সাংবাদিকদের ঐক্যের আহ্বান

এশিয়া পোস্ট নিউজ
প্যারিসে এফবিজেএ’র ইফতার আয়োজন, প্রবাসী সাংবাদিকদের ঐক্যের আহ্বান

ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি সাংবাদিক ও কমিউনিটির সদস্যদের মিলনমেলায় অনুষ্ঠিত হলো ফ্রান্স বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন এফবিজেএ আয়োজিত ইফতার ২০২৬। পবিত্র রমজানকে কেন্দ্র করে আয়োজিত এই অনুষ্ঠানে প্রবাসী সাংবাদিকদের ঐক্য, পেশাগত দায়িত্ব এবং কমিউনিটির বিভিন্ন বিষয় তুলে ধরার গুরুত্বের কথা বলা হয়।

শুক্রবার ১৩ মার্চ উত্তর প্যারিসের শহরতলি পন্তা এলাকার একটি রেস্তোরাঁয় এই ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ফ্রান্সে কর্মরত বাংলাদেশি সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রবাসী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

সংগঠনের মুখপাত্র মোহাম্মদ আরিফ উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এফবিজেএ সদস্য ও ইংরেজি দৈনিক ডেইলি সানের ফ্রান্স প্রতিনিধি মুমিন আনসারী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফ্রান্স বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সমন্বয়ক মোহাম্মদ মাহবুব হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্স বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ তাহের, বাংলাদেশের গণতান্ত্রিক পার্টি বাগপা চেয়ারম্যান কাজী আব্দুল্লাহ আল মামুন, প্রবীণ সাংবাদিক ও লেখক খান আনোয়ার, বাংলাদেশি নাগরিক পরিষদ ফ্রান্সের সভাপতি আবুল খায়ের লস্কর, ফ্রান্স বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুনেদ আহমেদ, এনসিপি ডায়াস্পোরা এলায়েন্স ফ্রান্স শাখার আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ইফতেশাম, সাংবাদিক মুহাম্মদ নুরুল ইসলাম, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের যুগ্ম সম্পাদক হায়দার হোসাইন এবং এনসিপির সংস্কারবিষয়ক কেন্দ্রীয় কমিটির সদস্য ও পিএইচডি গবেষক ইশতিয়াক আকিবসহ আরও অনেকে।

এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন সমাজকর্মী ও এইড পয়েন্টের পরিচালক ফয়সাল আহমেদ, জাতীয়তাবাদী যুবদল ফ্রান্স শাখার সভাপতি আহমেদ আব্দুল মালেক, এনসিপির যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন পাটোয়ারী, বিসিএফের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজমুল কবির, বিএনপি নেতা জাহিদুল ইসলাম শিপার, ব্যবসায়ী জাকির হোসেন ও শহিদুল ইসলাম, সমাজকর্মী ও আদাফের পরিচালক ওয়াদুদ তানভীর, সোশ্যাল অ্যাক্টিভিস্ট খান খালেদ মাহমুদ, আজিমুল হক খান, মোহাম্মদ আরাফাত, আজহার আহমেদ এবং সমাজকর্মী জামিল আহমেদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এফবিজেএ সদস্য তানভীর আহমেদ তোহা। সংগঠনের গত এক বছরের কার্যক্রম তুলে ধরেন সহমুখপাত্র মোসাদ্দেক হোসেন সাইফুল।

সংগঠনের পক্ষ থেকে বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক ও সহসমন্বয়ক মোহাম্মদ কামরুজ্জামান, হাবিবুল্লাহ ফাহাদ, ইয়াসির আরাফাত ফ্রান্স প্রতিনিধি বাংলাভিশন, সর্দার হাসান ইলিয়াস তানিম ফ্রান্স প্রতিনিধি দৈনিক যুগান্তর এবং মুমিন আনসারী ফ্রান্স প্রতিনিধি ডেইলি সান ও বাংলা নিউজ২৪ ডটকম।

বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে জনগণের কথা তুলে ধরা সাংবাদিকদের নৈতিক দায়িত্ব। প্রবাসে বসেও দেশের বিভিন্ন বিষয় এবং প্রবাসী কমিউনিটির সমস্যা ও সম্ভাবনা তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ।

তারা আরও বলেন, বর্তমান সময়ে সাংবাদিকতা পেশায় নানা ধরনের চ্যালেঞ্জ রয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে হবে।

বক্তারা রমজানের শিক্ষা থেকে অনুপ্রাণিত হয়ে সমাজে ন্যায়, সততা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে মোহাম্মদ মাহবুব হোসাইন বলেন, ফ্রান্সে বাংলাদেশি সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ঐক্য জোরদারে এফবিজেএ কাজ করে যাচ্ছে। একই সঙ্গে প্রবাসী কমিউনিটির বিভিন্ন বিষয় আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতেও সংগঠনটি ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে এমসি ইনস্টিটিউটের প্রিন্সিপাল প্রফেসর বদরুল বিন হারুন দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। দোয়ায় দেশ, জাতি এবং বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

দোয়া শেষে উপস্থিত অতিথিরা একসঙ্গে ইফতার করেন। পরে মাগরিবের নামাজ আদায় এবং ফটোসেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।