Advertisement

‘রাইজ টুগেদার’ স্লোগানে ওয়ালটন ক্যাবলসের বার্ষিক ডিলার সম্মেলন

এশিয়া পোস্ট ডেস্ক
‘রাইজ টুগেদার’ স্লোগানে ওয়ালটন ক্যাবলসের বার্ষিক ডিলার সম্মেলন
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ওয়ালটন ক্যাবলসের বার্ষিক ডিলার কনফারেন্স। ছবি: সংগৃহীত

‘রাইজ টুগেদার’ স্লোগানে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে দেশের ইলেকট্রনিকস ও ইলেকট্রিক্যাল পণ্য খাতের প্রতিষ্ঠান ওয়ালটন ক্যাবলসের বার্ষিক ডিলার সম্মেলন-২০২৬। এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে তিন শতাধিক ডিলার, পরিবেশক ও বিক্রয় প্রতিনিধি অংশ নেন।

বুধবার (১৫ জুলাই) সন্ধ্যায় শ্রীমঙ্গলের পাঁচতারকা হোটেল গ্র্যান্ড সুলতানে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম ও পরিচালক নিশাত তাসনিম শুচি।

সম্মেলনে বাজারে ওয়ালটন ক্যাবলসের অংশীদারত্ব আরও বাড়ানো এবং বিক্রয়ের ধারাবাহিক প্রবৃদ্ধি বজায় রাখতে বাজার গবেষণা, সময়োপযোগী বিপণন কৌশল ও ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে পরিবেশকদের দিকনির্দেশনা দেন এস এম মাহবুবুল আলম। এ সময় পরিবেশকেরা দেশের প্রতিটি বাড়িতে নিরাপদ ও আন্তর্জাতিক মানসম্পন্ন ওয়ালটন ক্যাবলস পৌঁছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

সম্মেলন উপলক্ষে সারাদেশ থেকে আসা পরিবেশকদের উপস্থিতিতে হোটেল গ্র্যান্ড সুলতান উৎসবমুখর হয়ে ওঠে। সন্ধ্যায় শুরু হওয়া অনুষ্ঠান রাত পর্যন্ত চলে।

চলতি বছরে ওয়ালটন ক্যাবলসের বিক্রয় বৃদ্ধিতে বিশেষ অবদান রাখায় অর্ধশতাধিক পরিবেশককে সম্মাননা ও পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে র‍্যাফেল ড্র এবং সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়