আইইসিসি বাংলাদেশ আয়োজন করছে ‘মাল্টি-ডেস্টিনেশন এডুকেশন এক্সপো ২০২৬’

উচ্চশিক্ষায় বিদেশ গমনেচ্ছু শিক্ষার্থীদের জন্য আইইসিসি বাংলাদেশ আয়োজন করছে ‘আইইসিসি মাল্টি-ডেস্টিনেশন এডুকেশন এক্সপো ২০২৬’ মেলা। শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর বনানীর হোটেল সারিনায় মেলা অনুষ্ঠিত হবে। চলবে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
আয়োজক সূত্রে জানা গেছে, দিনব্যাপী এই আয়োজনে শিক্ষার্থীরা যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, ইউরোপ ও দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পাবেন।
মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা অন-দ্য-স্পট অ্যাডমিশন বা তাৎক্ষণিক ভর্তির সুযোগের পাশাপাশি ১০০ শতাংশ পর্যন্ত বৃত্তির (স্কলারশিপ) তথ্য জানতে পারবেন।
মেলায় আগত প্রত্যেকের জন্য বিশেষ উপহার সামগ্রী থাকছে বলে জানান আয়োজকরা। তারা জানান, যারা মেলা চলাকালীন স্পট মেম্বারশিপ গ্রহণ করবেন, তাদের জন্য মেম্বারশিপ ফিতে ৫০ শতাংশ ছাড় এবং বিনামূল্যে ইয়ারবাডসহ আরও আকর্ষণীয় সুবিধা থাকছে। বিশেষ করে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও মালয়েশিয়ায় উচ্চশিক্ষার ক্ষেত্রে বিনামূল্যে ফাইল প্রসেসিংয়ের সুবিধাও প্রদান করবে প্রতিষ্ঠানটি।
আইইসিসি বাংলাদেশের দাবি, অভিজ্ঞ কাউন্সিলরদের মাধ্যমে বিদেশে উচ্চশিক্ষার সঠিক দিকনির্দেশনা প্রদানই এই আয়োজনের মূল লক্ষ্য।
মেলায় যোগ দিতে আগ্রহীদের অনলাইনের (https://forms.gle/RgP1IRKFPpkUetEg8) মাধ্যমে নিবন্ধন করার জন্য আহ্বান জানানো হয়েছে।
বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করতে বলা হয়েছে ০১৮৮৫ ৯৯০ ৯৯০ অথবা ০৯৬১১ ৫২৭ ৫২৭ নম্বরে। যোগাযোগ করা যাবে ইমেইলে [email protected]।