শেষ হলো গোল ব্যাটলস ফুটবল গেমিং চ্যাম্পিয়নশিপ

রাজধানীর বিমানবন্দরের সেন্টারপয়েন্টে তিন দিনব্যাপী ‘গোল ব্যাটলস-ফুটবল গেমিং চ্যাম্পিয়নশিপ’ অনুষ্ঠিত হয়েছে।
প্লেয়ার্ডের আয়োজনে এবং অ্যারোব্যাটের সহযোগিতায় আয়োজিত এই প্রতিযোগিতা শনিবার (১৮ জুলাই) রাতে শেষ হয়।
আয়োজকরা জানিয়েছেন, ১৬ থেকে ১৮ জুলাই অনুষ্ঠিত এ চ্যাম্পিয়নশিপে দেশের বিভিন্ন অঞ্চল থেকে দুইশর বেশি ফুটবল গেমিংপ্রেমী অংশ নেন। গিগাবাইট অরাসের পৃষ্ঠপোষকতায় এবং মিতসুবিশি মোটরস ও এসকোয়ার ইলেকট্রনিক্স লিমিটেডের সহায়তায় আয়োজিত এ প্রতিযোগিতায় মোট ৬৪টি দল অংশগ্রহণ করে। প্রতিটি দলে ছিলেন তিনজন করে খেলোয়াড়।
উত্তেজনাপূর্ণ গ্র্যান্ড ফাইনালে জায়েদ উল হক ও ফাইয়াজুল ইসলাম রিমন মুখোমুখি হন। শেষ পর্যন্ত জায়েদ উল হক চ্যাম্পিয়ন এবং ফাইয়াজুল ইসলাম রিমন রানার-আপ হন।
নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত টুর্নামেন্টে গ্রুপ পর্ব শেষে রাউন্ড অব ৬৪, রাউন্ড অব ৩২, রাউন্ড অব ১৬, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়। প্রতিটি ধাপেই অংশগ্রহণকারীরা দক্ষতা, কৌশল ও প্রতিযোগিতামূলক মানসিকতার পরিচয় দেন।
আয়োজনে ট্যাপ ইন ও আইস অ্যাসোসিয়েট, মিনিসো গিফট, টুইস্টার চিপস স্ন্যাকস, দ্য ফ্রন্ট পেজ আউটরিচ, ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল হেলথকেয়ার, ম্যারুন পিআর, টিকিট টুমরো টিকিটিং পার্টনার এবং সেন্টারপয়েন্ট ভেন্যু পার্টনার হিসেবে যুক্ত ছিল।
তিন দিনজুড়ে সেন্টারপয়েন্ট গেমার, দর্শক ও ই-স্পোর্টস অনুরাগীদের মিলনমেলায় পরিণত হয়। প্রতিযোগিতার পাশাপাশি এ আয়োজন দেশের ক্রমবর্ধমান গেমিং কমিউনিটির জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখে, যেখানে খেলোয়াড়, ব্র্যান্ড ও দর্শকরা একসঙ্গে প্রতিযোগিতামূলক ফুটবল গেমিংয়ের অভিজ্ঞতা ভাগাভাগি করেন।
আয়োজকদের ভাষ্য, ক্রীড়াভিত্তিক কার্যক্রমকে উৎসাহিত করা এবং উদ্ভাবনী ও অংশগ্রহণমূলক বিনোদনের মাধ্যমে একটি প্রাণবন্ত গেমিং কমিউনিটি গড়ে তোলার লক্ষ্যেই ‘গোল ব্যাটলস-ফুটবল গেমিং চ্যাম্পিয়নশিপ’-এর আয়োজন করা হয়েছে।
.png)






