logo
Advertisement

রিমার্কের পণ্যের প্রশংসা করলেন শামা ওবায়েদ

এশিয়া পোস্ট ডেস্ক
এশিয়া পোস্ট ডেস্ক
রিমার্কের পণ্যের প্রশংসা করলেন শামা ওবায়েদ
কসমেটিকা ঢাকায় রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বৃহস্পতিবার আইসিসিবিতে। ছবি: রিমার্ক-হারল্যান সৌজন্যে

বাংলাদেশে উৎপাদিত কসমেটিকস ও স্কিনকেয়ার পণ্যের গুণগত মান, আধুনিক উৎপাদন সক্ষমতা এবং আন্তর্জাতিক বাজারে সম্প্রসারণের সম্ভাবনার ভূয়সী প্রশংসা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। রাজধানীতে শুরু হওয়া আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা-২০২৬’ পরিদর্শনকালে তিনি দেশের শীর্ষ কসমেটিকস ও স্কিনকেয়ার প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেন।

Advertisement

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) হল নং-৪-এ তিন দিনব্যাপী কসমেটিকা ঢাকা ২০২৬-এর উদ্বোধন করা হয়। প্রদর্শনীর সহযোগী হিসেবে রয়েছে রিমার্ক-হারল্যান গ্রুপ। এবারের আয়োজনে বিশ্বের ১৬টি দেশের ৫৮টি কোম্পানি ও ১৩২টি ব্র্যান্ড অংশগ্রহণ করছে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ রিমার্কের প্যাভিলিয়ন পরিদর্শন করেন। এ সময় তিনি বাংলাদেশে উৎপাদিত রিমার্কের বিভিন্ন গ্লোবাল ব্র্যান্ডের কসমেটিকস ও স্কিনকেয়ার পণ্য ঘুরে দেখেন এবং প্রতিষ্ঠানের উৎপাদন সক্ষমতার প্রশংসা করেন।

রিমার্কের প্যাভিলিয়নের ভিন্নধর্মী উপস্থাপনা, পণ্যের বৈচিত্র্য এবং আধুনিক উৎপাদন সক্ষমতা দেখে আগ্রহ প্রকাশ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি প্রতিষ্ঠানের গবেষণা ও উন্নয়ন কার্যক্রম (আরঅ্যান্ডডি), আধুনিক প্যাকেজিং, প্রিন্টিং, ইনগ্রিডিয়েন্টস বা কাঁচামালের ব্যবহার, গুণগত মান নিয়ন্ত্রণ, পণ্যের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা এবং বাজার চাহিদা সম্পর্কে বিস্তারিত খোঁজ নেন।

স্টল পরিদর্শন শেষে শামা ওবায়েদ ইসলাম বলেন, বাংলাদেশে কসমেটিকস উৎপাদনের সক্ষমতা বেড়েছে। আশা করছি, রিমার্কের দেখানো পথে বাংলাদেশ কসমেটিকস খাতে আমদানিনির্ভর দেশ থেকে রপ্তানিকারক দেশে পরিণত হতে পারবে।

তিনি বলেন, দেশে এখন আন্তর্জাতিক মানের কসমেটিকস ও পার্সোনাল কেয়ার পণ্য উৎপাদনের সক্ষমতা তৈরি হচ্ছে। স্থানীয় শিল্পের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক মান বজায় রেখে রপ্তানি বাজার সম্প্রসারণের মাধ্যমে এ খাত দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, রিমার্ক-হারল্যানের পরিচালক (ফার্মা) সুকান্ত দাস, হারল্যান স্টোরের হেড অব মার্কেটিং মো. হাবিবুল্লাহ হাবিব, রিমার্ক-হারল্যানের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর মিজানুর রহমানসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সুকান্ত দাস বলেন, বাংলাদেশের কসমেটিকস ও পার্সোনাল কেয়ার শিল্প এখন গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। এ শিল্পকে শুধু দেশীয় বাজারকেন্দ্রিক না রেখে আন্তর্জাতিক মানের উৎপাদন ও রপ্তানিমুখী শিল্প হিসেবে গড়ে তুলতে আন্তর্জাতিক প্ল্যাটফর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, কসমেটিকা ঢাকা দেশের কসমেটিকস শিল্পের জন্য আন্তর্জাতিক ব্যবসায়ী, প্রযুক্তি প্রতিষ্ঠান এবং সম্ভাব্য অংশীদারদের সঙ্গে যোগাযোগের নতুন সুযোগ তৈরি করেছে। এ ধরনের আয়োজন বাংলাদেশের উৎপাদন সক্ষমতা ও রপ্তানি সম্ভাবনাকে বিশ্ববাজারে তুলে ধরতে সহায়ক হবে।

হারল্যান স্টোরের হেড অব মার্কেটিং হাবিবুল্লাহ হাবিব বলেন, বাংলাদেশের কসমেটিকস শিল্পের রিমার্ক-হারল্যান সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটি ২০২৪ সালের নভেম্বরে বাংলাদেশের কসমেটিকস খাতে ‘গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস (জিএমপি)’ সার্টিফিকেশন অর্জন করে। বর্তমানে রিমার্কের আধুনিক উৎপাদন কার্যক্রম cGMP, ISO ও Halal মানদণ্ড অনুসরণ করে পরিচালিত হচ্ছে।

বাংলাদেশে উৎপাদিত রিমার্কের বিভিন্ন গ্লোবাল ব্র্যান্ডের পণ্য বর্তমানে দেশের বাজারের পাশাপাশি ভারত, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, নেপাল, ওমান ও সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন আন্তর্জাতিক বাজারে সম্প্রসারিত হচ্ছে। ভারতের উত্তর প্রদেশ ও বিহারেও লিলি, নিওর ও সিওডিলসহ বিভিন্ন ব্র্যান্ডের পণ্য বাজারজাত শুরু হয়েছে। পর্যায়ক্রমে ভারতের অন্যান্য রাজ্যেও এসব পণ্যের বাজার সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

আয়োজকরা জানিয়েছেন, কসমেটিকা ঢাকা শুধু পণ্য প্রদর্শনের আয়োজন নয়; এটি বাংলাদেশের প্রসাধনী ও ব্যক্তিগত পরিচর্যা শিল্পের জন্য আন্তর্জাতিক ব্যবসায়িক যোগাযোগ, জ্ঞান বিনিময়, প্রযুক্তি পরিচিতি এবং শিল্পসংযোগের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।

তিন দিনের এ আন্তর্জাতিক প্রদর্শনীতে শিল্পসংশ্লিষ্টদের পাশাপাশি সৌন্দর্যপ্রেমী, মেকআপ শিল্পী, উদ্যোক্তা, ব্যবসায়ী এবং সাধারণ দর্শনার্থীদের অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।