ঈদে ট্রেন্ডি ফ্যাশন নিয়ে হাজির বিশ্বরঙ

রমজান শুধু সংযমের মাস নয়, এটি আত্মার পরিশুদ্ধি ও সরলতায় ফিরে যাওয়ার এক নীরব আহ্বান। ব্যস্ততা, প্রতিযোগিতা ও অস্থিরতার ভিড়ে ক্লান্ত মানুষকে এই মাস স্মরণ করিয়ে দেয় স্থিরতা ও মিতব্যয়িতার গুরুত্ব। তাই রমজান ও ঈদের উৎসবও হতে পারে অন্তরের সৌন্দর্য ও শান্তিকে প্রাধান্য দিয়ে উদযাপনের উপলক্ষ।
এই ভাবনাকে সামনে রেখে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড বিশ্বরঙ এবারের ঈদুল-ফিতর উপলক্ষে নিয়ে এসেছে নতুন ট্রেন্ডি ডিজাইনের পোশাক সংগ্রহ। প্রথম রমজান থেকে চাঁদরাত পর্যন্ত বিশ্বরঙ-এর সকল শোরুমে চলবে বিশ্বরঙ ঈদ আয়োজনের প্রদর্শনী।
এবারের পোশাকের প্যাটার্নে এসেছে ভিন্নতা এবং প্রতিটি ডিজাইনে রাখা হয়েছে প্রশান্তির ছোঁয়া। রঙের ব্যবহারে অফ-হোয়াইট, সাদা, লাল, মেরুন, গোল্ডেনের পাশাপাশি মাটির রঙ, পাতার সবুজ ও আকাশি নীলের মতো প্রাকৃতিক রঙের পরিমিত ব্যবহার লক্ষ করা যায়। কাপড়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে ধুপিয়ান সিল্ক, জয় সিল্ক, তসর সিল্ক, সফট সিল্ক, কাতান, বেলভেটসহ বিভিন্ন ধরনের অর্নামেন্টেড কাপড়।
নকশার কাজে ব্যবহৃত হয়েছে এম্ব্রয়ডারি, জারদৌসী, কারচুপি, কাটওয়ার্ক ও স্ক্রিন প্রিন্টসহ মিশ্র মাধ্যমের নানা কৌশল। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, ১ রমজান থেকে চাঁদরাত পর্যন্ত দেশের সব শোরুমে চলবে বিশ্বরঙের ঈদ আয়োজনের বিশেষ প্রদর্শনী।
পোশাকগুলোতে ব্যবহার করা হয়েছে ধুপিয়ান সিল্ক, জয় সিল্ক, তসর সিল্ক, সফট সিল্ক, কাতান, বেলবেট ছাড়াও বিভিন্ন রকম অর্নামেন্টেড কাপড়। কাজের মাধ্যম হিসাবে এসেছে এম্ব্রয়ডারি, জারদৌসী, কারচুপি, কাটওর্য়াক, স্ক্রিন প্রিন্ট সহ মিশ্র মাধ্যমের নিজস্ব বিভিন্ন কৌশল।


