কেয়া পায়েলকে ঘিরে রিমার্ক প্যাভিলিয়নে উপচেপড়া ভিড়

আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। রিমার্কের লোগো সম্বলিত বিশেষ পোশাকে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়নে তার উপস্থিতি পুরো কসমেটিক শোতে এনেছে নতুন মাত্রা। তাকে ঘিরে দর্শনার্থীদের ছিল ব্যাপক আগ্রহ।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) হল নং-৪-এ আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনীর দ্বিতীয় দিন সন্ধ্যায় রিমার্কের প্যাভিলিয়ন পরিদর্শন করেন তিনি।
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে কেয়া পায়েল রিমার্কের বিভিন্ন ব্র্যান্ডের নতুন পণ্য নিয়ে আগ্রহ প্রকাশ করেন। তিনি প্যাভিলিয়নে প্রদর্শিত কালার কসমেটিকস, স্কিনকেয়ার ও পারসোনাল কেয়ার পণ্যের বৈচিত্র্য ঘুরে দেখেন এবং দেশের কসমেটিকস শিল্পের আধুনিক উৎপাদন সক্ষমতা সম্পর্কে খোঁজ নেন।
রিমার্কের উৎপাদন সক্ষমতা দেখে আশান্বিত হওয়ার কথা জানিয়ে কেয়া পায়েল বলেন, বাংলাদেশের কসমেটিকস ও ব্যক্তিগত পরিচর্যা শিল্প এখন সম্ভাবনাময় একটি খাত হিসেবে এগিয়ে যাচ্ছে। আধুনিক উৎপাদন সক্ষমতা এবং আন্তর্জাতিক মানের পণ্য তৈরির উদ্যোগ দেশের কালার কসমেটিকস ও স্কিনকেয়ার শিল্পকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আশা প্রকাশ করেন, স্থানীয়ভাবে আন্তর্জাতিক মানের কসমেটিকস ও স্কিনকেয়ার পণ্য উৎপাদনের সক্ষমতা বাড়ার মাধ্যমে বাংলাদেশ শুধু আমদানিনির্ভর বাজার হিসেবে থাকবে না, বরং ভবিষ্যতে এ শিল্পে আন্তর্জাতিক বাজারেও শক্ত অবস্থান তৈরি করতে পারবে।
কেয়া পায়েলের উপস্থিতিকে ঘিরে দর্শনার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। অনেকেই তার সঙ্গে ছবি তোলার সুযোগ নিতে প্যাভিলিয়নে ভিড় করেন। ফলে প্রদর্শনীর সবচেয়ে ব্যস্ততম হয়ে ওঠে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন।
প্যাভিলিয়ন পরিদর্শন শেষে রিমার্ক-হারল্যানের পক্ষ থেকে কেয়া পায়েলকে বিশেষ উপহার দেওয়া হয়। এ সময় হারল্যানের হেড অব মার্কেটিং হাবিবুল্লাহ হাবিব, রিমার্কের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর মিজানুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রিমার্কের প্যাভিলিয়নে বাংলাদেশে উৎপাদিত বিভিন্ন গ্লোবাল ব্র্যান্ডের কসমেটিকস ও স্কিনকেয়ার পণ্য, আধুনিক উৎপাদন প্রযুক্তি, প্যাকেজিং এবং গুণগত মান নিশ্চিত করার সক্ষমতা তুলে ধরা হচ্ছে। একই সঙ্গে নতুন পণ্য ও আকর্ষণীয় প্যাকেজিংও দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করছে।
তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী কসমেটিকা ঢাকায় বিশ্বের বিভিন্ন দেশের কসমেটিকস, স্কিনকেয়ার ও পারসোনাল কেয়ার ব্র্যান্ড অংশ নিয়েছে।



