logo
Advertisement

সাউথইস্ট ব্যাংক ও নদী বাংলা কনস্ট্রাকশনের মধ্যে সমঝোতা চুক্তি

এশিয়া পোস্ট ডেস্ক
এশিয়া পোস্ট ডেস্ক
সাউথইস্ট ব্যাংক ও নদী বাংলা কনস্ট্রাকশনের মধ্যে সমঝোতা চুক্তি
সাউথইস্ট ব্যাংক ও নদী বাংলা কনস্ট্রাকশনের মধ্যে সমঝোতা চুক্তি। ছবি সৌজন্যে: সাউথইস্ট ব্যাংক

সাউথইস্ট ব্যাংক পিএলসি ও নদী বাংলা কনস্ট্রাকশন লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় নদী বাংলা কনস্ট্রাকশনের গ্রাহকরা সহজ শর্তে ও আকর্ষণীয় সুদে সাউথইস্ট হোম লোন সুবিধা পাবেন।

চুক্তিতে সাউথইস্ট ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক মো. সেকান্দার-ই-আজম এবং নদী বাংলা কনস্ট্রাকশন লিমিটেডের চেয়ারম্যান ও নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মঞ্জুর এলাহী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আবিদুর রহমান চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক অফিসার মো. মাহবুব আলম, রিটেইল ব্যাংকিং ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট মো. আব্দুল কাদেরসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।