Advertisement

মিল্কভিটার অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটিতে সহসভাপতি মোফাজ্জল হোসেন

এশিয়া পোস্ট ডেস্ক
মিল্কভিটার অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটিতে সহসভাপতি মোফাজ্জল হোসেন
মোফাজ্জল হোসেন। ছবি: সংগৃহীত

বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের (মিল্কভিটা) অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটিতে সহসভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন মোফাজ্জল হোসেন।

Advertisement

মঙ্গলবার (১৮ আগস্ট) উপসচিব মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত আদেশ জারি করা হয়েছে।

ওই আদেশের প্রেক্ষিতে সমবায় অধিদপ্তরের কৃষিজ শিল্প শাখা থেকেও পৃথক আদেশ জারি করা হয়েছে। এর আগে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ থেকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল।

মোফাজ্জল হোসেন শাহজালাল কেন্দ্রীয় দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি লিমিটেডের সদস্য হিসেবে এই মনোনয়ন পেয়েছেন। তিনি ফ্যাশন ব্র্যান্ড র‌্যাগিডুম সৌদি আরবের ব্যবস্থাপনা পরিচালক।

শাহজালাল কেন্দ্রীয় দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি লিমিটেডের সদস্য হিসেবে তার সম্পৃক্ততা তাকে দেশের সমবায়ভিত্তিক দুগ্ধ উৎপাদন কার্যক্রমের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ করে দেবে।

মোফাজ্জল হোসেনের এই অন্তর্ভুক্তিতে মিল্ক ইউনিয়নের অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটিতে সমবায়ী প্রতিনিধিত্বের পরিসর আরও বিস্তৃত হলো।