সাউথইস্ট ব্যাংকের ইজিএম ও এজিএম অনুষ্ঠিত

সাউথইস্ট ব্যাংক পিএলসির নবম বিশেষ সাধারণ সভা (ইজিএম) এবং ৩১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সভায় শেয়ারহোল্ডাররা অনুমোদিত মূলধন ১ হাজার ৫০০ কোটি টাকা থেকে বৃদ্ধি করে ২ হাজার কোটি টাকা করার প্রস্তাব অনুমোদন করেন। এ ছাড়াও ৩ শতাংশ নগদ লভ্যাংশ এবং ৭ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন করেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) ডিজিটাল প্ল্যাটফর্মে এ সভা অনুষ্ঠিত হয়।
সাউথইস্ট ব্যাংক পিএলসির চেয়ারম্যান এম এ কাশেমের সভাপতিত্ব সভায় অংশ নেন ব্যাংকের ভাইস চেয়ারপারসন মিসেস রেহানা রহমান। এ ছাড়াও সভায় উপস্থিত ছিলেন পর্ষদের পরিচালক মিসেস জোসনা আরা কাশেম, মিসেস দুলুমা আহমেদ, নাসির উদ্দিন আহমেদ, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার খন্দকার বদরুল হাসান, মিস. নুর নাহার তারিন, এশিয়া ইনস্যুরেন্স পিএলসি প্রতিনিধি পরিচালক মো. রফিকুল ইসলাম, স্বতন্ত্র পরিচালক ব্যারিস্টার এম, মঈন, অডিট কমিটির চেয়ারম্যান আলম ফিরোজী এবং স্বতন্ত্র পরিচালক মিসেস নুরজাহান বেগম, এনডিসি।
সভায় আরও সংযুক্ত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. খালিদ মাহমুদ খান এবং কোম্পানি সচিব মামুনুর রশীদ, এফসিএস। ব্যাংকের উদ্যোক্তা এবং বিপুল সংখ্যক শেয়ারহোল্ডাররা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সভায় অংশ নেন।
সাউথইস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. খালিদ মাহমুদ খান অংশগ্রহনকারী শেয়ারহোল্ডারদের স্বাগত জানান এবং ২০২৫ সালে ব্যাংকের পরিচালন ফলাফলের ওপর আলোকপাত করেন। তিনি ব্যাংক কর্তৃক গৃহীত ভবিষ্যৎ পরিকল্পনা এবং কৌশলসমূহ উপস্থাপন করেন—যা ব্যাংকের পরিচালনগত দক্ষতা ও সম্পদের গুণগত মান বৃদ্ধিতে সহায়তা করবে।
সভায় ব্যাংকের ভালো পরিচালন প্রসূত মুনাফা ও ব্যবসায়ে উত্তম প্রবৃদ্ধি অর্জনের ওপর আলোকপাত করা হয়। সভায় প্রকাশ করা হয় যে, ব্যাংক বিগত ২০২৫ সালে ১১ হাজার ৯৭৮.৪৩ মিলিয়ন টাকা (সম্মিলিত) পরিচালন মুনাফা অর্জন করেছে। ২০২৫ সালেল ৩১ ডিসেম্বর ব্যাংকের আমানতের পরিমান ৪ লাখ ৩৯ হাজার ২৩৪.৯০ মিলিয়ন টাকা, মোট সম্পদের পরিমান ৫ লাখ ৫৪ হাজার ৪২৪.৫৬ মিলিয়ন টাকা, শেয়ার প্রতি আয় ২.৫১ টাকা (সম্মিলিত), শেয়ার প্রতি নীট সম্পদ মূল্য ২৫.৭৪ (সম্মিলিত) ছিল। ২০২৫ সালে ব্যাংকের মূল্য-আয় অনুপাত ছিল ৩.৬২ গুণ। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর ব্যাংকের রেগুলেটরি মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ৫১ হাজার ৯৬.১৮ মিলিয়ন টাকায়। ব্যয় দক্ষতার ভিত্তিতে সাউথইস্ট ব্যাংক পিএলসি ব্যাংকিং খাতে শীর্ষস্থানে অবস্থান করছে। ব্যাংকের আয় অনুপাতে ব্যয় ছিল ৩৯.৫৬ শতাংশ।
শেয়ারহোল্ডাররা সর্বসম্মতিক্রমে ব্যাংকের অনুমোদিত মুলধন ১ হাজার ৫০০ কোটি টাকা থেকে ২ হাজার কোটি টাকায় উন্নীতকরণের বিশেষ প্রস্তাব অনুমোদন করেন। একই সঙ্গে সংঘ স্মারকের দফা ‘ভি’ এবং সংঘবিধির অনুচ্ছেদ ৪. এ. বিধির সংশোধনী প্রস্তাবও সর্বসম্মতিক্রমে অনুমোদন করেন। এ ছাড়াও শেয়ারহোল্ডারা পরিচালনা পর্ষদ কর্তৃক ঘোষিত ৩ শতাং নগদ লভ্যাংশ এবং ৭ শতাংশ বোনাস শেয়ার অনুমোদন করেন।
সাউথইস্ট ব্যাংক পিএলসির চেয়ারম্যান এম. এ কাশেম ব্যাংকের টেকসই প্রবৃদ্ধির জন্য শেয়ারহোল্ডারদের ধারাবাহিক সহযোগিতা ও সক্রিয় সমর্থনের প্রতি আন্তরিক প্রশংসা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি শেয়ারহোল্ডারদের আশ্বস্ত করেন যে, ব্যাংকের ব্র্যান্ড ইমেজবৃদ্ধিসহ সামগ্রিক কার্যক্রমের দক্ষতা ও কর্মসম্পাদন আরও ত্বরান্বিত করতে শেয়ারহোল্ডারদের মূল্যবান পরামর্শসমূহ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
.png)






