Advertisement

বিইউএফটিতে সনদ বিতরণ ও চাকরি মেলা অনুষ্ঠিত

এশিয়া পোস্ট ডেস্ক
বিইউএফটিতে সনদ বিতরণ ও চাকরি মেলা অনুষ্ঠিত
বিইউএফটি তৃতীয় ব্যাচের উদ্বোধন, প্রথম ও দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ এবং চাকরি মেলায় অতিথিরা। ছবি: সংগৃহীত

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) তৃতীয় ব্যাচের উদ্বোধন, প্রথম ও দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ এবং চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুলাই) বিইউএফটি-এসআইসিআইপি কর্মসূচির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিইউএফটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান।

এতে সভাপতিত্ব করেন বিইউএফটির উপাচার্য (মনোনীত) এবং বিইউএফটি-এসআইসিআইপি কর্মসূচির উপদেষ্টা অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিইউএফটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য রিয়াজ বিন মাহমুদ, ডিইপিডির (পিএম-৩) অতিরিক্ত সচিব সৈয়দা আমিনা ফাহমিন, শিন শিন গ্রুপের উপদেষ্টা টিম জাহিদ হোসেন, বিইউএফটির ভারপ্রাপ্ত প্রো-উপাচার্য অধ্যাপক ড. মো. আলমগীর হোসাইন, রেজিস্ট্রার রফিকুজ্জামান, এইইপিডি (পিএম-৩) এসআইসিআইপির উপসচিব মৌরিন করিম এবং ডিইপিডির (এফএম) মঈনুল হাসান।

এ ছাড়া অনুষ্ঠানে বিইউএফটির বিভিন্ন অনুষদের ডিন, জনসংযোগ পরিচালক, ছাত্রকল্যাণ পরিচালক, একাডেমিক ও প্রশাসনিক বিভাগের প্রধান, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী, সরকারি কর্মকর্তাসহ তৈরি পোশাক ও বস্ত্রশিল্প খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বক্তারা দক্ষ মানবসম্পদ উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে বিইউএফটি-সিসিপি উদ্যোগের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান, শিল্পখাত ও নীতিনির্ধারকদের মধ্যে সহযোগিতা আরও জোরদার করতে গুরুত্বারোপ করেন।