logo

বাংলাদেশ ফার্মাসি কাউন্সিলের অনুমোদন পেল স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ

বাংলাদেশ ফার্মাসি কাউন্সিলের অনুমোদন পেল স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের ফার্মেসি বিভাগে ‘এম. ফার্ম ইন ক্লিনিক্যাল ফার্মেসি অ্যান্ড ফার্মাকোলজি’ প্রোগ্রাম চালুর জন্য বাংলাদেশ ফার্মাসি কাউন্সিল আনুষ্ঠানিক অনুমোদন প্রদান করেছে। শনিবার (২৮ ফেব্রুয়ার) এ অনুমোদন দেওয়া হয়।

এই অনুমোদন বিশ্ববিদ্যালয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ একাডেমিক মাইলফলক। এর মাধ্যমে ফার্মেসি শিক্ষায় জাতীয় মানদণ্ড পূরণ এবং উচ্চমানের দক্ষ পেশাজীবী তৈরি করার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের অঙ্গীকার আরও সুদৃঢ় হলো।

নতুন প্রোগ্রামটিতে ক্লিনিক্যাল ফার্মেসি চর্চা, ফার্মাকোথেরাপি, ওষুধের নিরাপত্তা, রোগীকেন্দ্রিক সেবা এবং গবেষণাভিত্তিক জ্ঞান ও দক্ষতা উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এর ফলে শিক্ষার্থীরা হাসপাতাল, ফার্মাসিউটিক্যাল শিল্প, গবেষণা প্রতিষ্ঠান এবং নিয়ন্ত্রক সংস্থাসহ বিভিন্ন পেশাগত ক্ষেত্রে কাজের উপযোগী দক্ষতা অর্জন করতে সক্ষম হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাংলাদেশ ফার্মাসি কাউন্সিলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে এবং ভবিষ্যতেও মানসম্মত শিক্ষা, আধুনিক ল্যাবরেটরি সুবিধা ও অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকাদের মাধ্যমে উচ্চতর ফার্মেসি শিক্ষা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেছে।

ওই প্রোগ্রামে ভর্তি কার্যক্রম ফল ২০২৬ সেশন থেকে শুরু হবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে পাওয়া যাবে।