logo
Advertisement

ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল আফতাবনগরের বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

এশিয়া পোস্ট ডেস্ক
এশিয়া পোস্ট ডেস্ক
ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল আফতাবনগরের বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল আফতাবনগর আয়োজিত বিজ্ঞান মেলা শেষে ক্রেস্ট ও সার্টিফিকেট হাতে শিক্ষকদের সঙ্গে শিক্ষার্থীরা। ছবি: স্কুল সৌজন্যে

ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল আফতাবনগরের (আইআইএসএ) বহুল প্রতীক্ষিত বিজ্ঞান মেলা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্কুল ক্যাম্পাসে এ মেলা অনুষ্ঠিত হয়।

স্কুল কর্তৃপক্ষ জানায়, বিজ্ঞান মেলায় স্কুলের প্রায় ১২০ জন শিক্ষার্থী তাদের নিজস্ব প্রস্তুতকৃত বিভিন্ন বিজ্ঞানভিত্তিক প্রজেক্ট প্রদর্শন করে। শিক্ষার্থীদের সৃজনশীলতা, অনুসন্ধিৎসা ও বৈজ্ঞানিক চিন্তাভাবনার প্রকাশ ঘটে পুরো আয়োজনজুড়ে।

বিজ্ঞান মেলার আহ্বায়ক মিসেস আসমা সাইদা নাবিলার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের চেয়ারম্যান মোজাম্মেল হক চৌধুরী। বিজ্ঞান মেলার প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন স্কুলের ইনচার্জ ফারহানা সুমাইয়া শবনম।

প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের বিজ্ঞান ও জ্ঞানচর্চায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং ভবিষ্যতে নিজেদের মুসলিম বিজ্ঞানী হিসেবে গড়ে তোলার জন্য এখন থেকেই প্রস্তুতি নেওয়ার জন্য উৎসাহিত করেন।

মেলার প্রাথমিক পর্যায়ে প্লে গ্রুপের শিক্ষার্থীরা ‘Sources of Light’ এবং ‘Parts of tree’; নার্সারি শ্রেণির শিক্ষার্থীরা ‘Buoyancy’, ‘Electrostatic’, ‘Magnetism’, ‘Galaxy’; কেজি শ্রেণির শিক্ষার্থীরা ‘Plants Growing System’, ‘Five Sense Organs’, ‘Sources of Water’ , ‘Life Cycle of Butterfly’-সহ বিভিন্ন আকর্ষণীয় বিষয়ের ওপর প্রেজেন্টেশন ও প্রজেক্ট প্রদর্শন করে।

এছাড়াও শিক্ষার্থীদের মাঝে মুসলিম বিজ্ঞানীদের অবদান ও ঐতিহ্য তুলে ধরতে ১ম শ্রেণি থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীরা ১৬টি গ্রুপে মুসলিম বিজ্ঞানীর নামে বিজ্ঞানভিত্তিক প্রজেক্ট প্রদর্শন করে। এর মাধ্যমে শিক্ষার্থীদের আধুনিক বিজ্ঞানের পাশাপাশি মুসলিম সভ্যতার জ্ঞান-বিজ্ঞান চর্চার সমৃদ্ধ ইতিহাস সম্পর্কে জানার সুযোগ তৈরি হয়।

শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, শিক্ষকদের আন্তরিক পরিশ্রম এবং অভিভাবকদের সহযোগিতায় পুরো বিজ্ঞান মেলা হয়ে ওঠে প্রাণবন্ত ও শিক্ষণীয়। বিজ্ঞান মেলা শিক্ষার্থীদের কৌতূহল, সৃজনশীলতা ও ভবিষ্যৎ সম্ভাবনাকে আরও বিকশিত করার একটি সুন্দর প্ল্যাটফর্ম হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আয়োজনের শেষে বিজয়ী শিক্ষার্থীদের ক্রেস্ট এবং সব অংশগ্রহণকারীদের সার্টিফিকেট দেওয়া হয়।