এইচভিএসিআর প্রদর্শনীতে হায়ার বাংলাদেশের অত্যাধুনিক কুলিং প্রযুক্তির চমক

রাজধানী ঢাকায় শুরু হওয়া ১১তম আন্তর্জাতিক ‘এইচভিএসিআর ও কোল্ড চেইন এক্সিবিশন ২০২৬’-এ নিজেদের সর্বাধুনিক প্রযুক্তি নিয়ে হাজির হয়েছে বিশ্বের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড হায়ার বাংলাদেশ। দেশের অন্যতম বৃহৎ এই এয়ার কন্ডিশনিং ও রেফ্রিজারেশন প্রদর্শনীতে বাণিজ্যিক এবং আবাসিক ব্যবহারের জন্য উন্নতমানের ক্লাইমেট কন্ট্রোল ও কুলিং সলিউশন প্রদর্শন করছে প্রতিষ্ঠানটি।
বৃহস্পতিবার (১৪ মে) শুরু হওয়া এই প্রদরর্শনীতে বর্তমানে ঢাকার কুড়িল বিশ্বরোড সংলগ্ন ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হচ্ছে। আগামী ১৬ মে পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
মেলায় আগত দর্শনার্থীরা হায়ারের অত্যাধুনিক ভিআরএফ সিস্টেম, কমার্শিয়াল চিলার, লাইট কমার্শিয়াল এয়ার কন্ডিশনার (এলসিএসি), স্মার্ট রেসিডেন্সিয়াল এয়ার কন্ডিশনারসহ (আরএসি) ওয়াটার হিটার এবং ওয়াটার পিউরিফায়ারের মতো আধুনিক প্রযুক্তির অভিজ্ঞতা নেওয়ার সুযোগ পাচ্ছেন।
প্রদর্শনীর বিশেষ আকর্ষণ হিসেবে লাইট কমার্শিয়াল ক্যাটাগরিতে হায়ার বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে বাজারে এনেছে নতুন ‘সেন্সকুল ইনভার্টার ক্যাসেট এসি সিরিজ’। ওয়াইফাই এবং ইউভিসি প্লাস প্রযুক্তির এই এসি সিরিজটি আধুনিক গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। এছাড়াও বড় বাণিজ্যিক স্থাপনা যেমন— অফিস বা শোরুমের জন্য প্রতিষ্ঠানটি প্রদর্শন করছে ‘কনভার্টিবল সিলিং টাইপ এসি’।
আবাসিক ব্যবহারের জন্য মেলায় প্রদর্শিত হচ্ছে হায়ারের লেটেস্ট ‘গ্র্যাভিটি এআই সিরিজ’, ‘আল্টিমেটকুল টি-থ্রি সিরিজ’ এবং ‘পিউরিকুল সিরিজ’। এগুলোতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআইভিত্তিক স্মার্ট কমফোর্ট এবং স্বাস্থ্যকর বাতাস নিশ্চিত করার উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। পাশাপাশি দৈনন্দিন জীবনের প্রয়োজন মেটাতে হায়ার প্রদর্শন করছে তাদের ‘সিকে-থ্রি সিরিজের ওয়াটার হিটার’ এবং আধুনিক ‘ওয়াটার পিউরিফায়ার’।
প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হায়ার বাংলাদেশের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ওয়াং শিয়াংজিং, এইচভিএসি প্রোডাক্ট ডিরেক্টর ভিক্টর ঝাও, হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং আশরাফুল আলম এবং এসি প্রোডাক্ট গ্রুপ হেড মুহাম্মদ মুনিম।
অনুষ্ঠানে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ওয়াং শিয়াংজিং বলেন, ‘হায়ার ধারাবাহিকভাবে উদ্ভাবনী প্রযুক্তি এবং ইকোসিস্টেম উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের বাজারে বিশ্বমানের কুলিং সলিউশন পৌঁছে দিতে কাজ করছে। আমাদের লক্ষ্য উন্নত প্রযুক্তি ও গ্রাহক সেবার মাধ্যমে বাংলাদেশে এয়ার কন্ডিশনার ব্র্যান্ড হিসেবে শীর্ষস্থান অর্জন করা।’
হায়ার বাংলাদেশ কর্তৃপক্ষ জানিয়েছে, তারা দেশীয় গ্রাহকদের জন্য বিদ্যুৎ সাশ্রয়ী পণ্য এবং নির্ভরযোগ্য বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। মেলা চলাকালীন দর্শনার্থীরা সরাসরি এই উদ্ভাবনী প্রযুক্তিগুলো ঘুরে দেখতে পারছেন।