logo
Advertisement

ওয়ালটনের ৪০ ইঞ্চি টিভি কিনে ১০০ ইঞ্চি টিভি উপহার পেলেন জেসমিন

এশিয়া পোস্ট ডেস্ক
ওয়ালটনের ৪০ ইঞ্চি টিভি কিনে ১০০ ইঞ্চি টিভি উপহার পেলেন জেসমিন
জেসমিন আক্তার ঝর্ণার হাতে ১০০ ইঞ্চি টিভি তুলে দিচ্ছেন অভিনেতা ইরফান সাজ্জাদ। ছবি: ওয়ালটন সৌজন্যে।

দেশের টেক-জায়ান্ট এবং নম্বর ওয়ান টেলিভিশন ব্র্যান্ড ওয়ালটনের ৪০ ইঞ্চি টেলিভিশন কিনে বিশাল পর্দার আরেকটি ১০০ ইঞ্চি টিভি উপহার পেয়েছেন চট্টগ্রামের হালিশহরের জেসমিন আক্তার ঝর্ণা। ফুটবল বিশ্বকাপ উপলক্ষ্যে দেশব্যাপী পরিচালিত ওয়ালটন টিভির ‘হ্যাট্রিক অফার’ ক্যাম্পেইনের আওতায় ১০০ ইঞ্চি টিভি উপহার পেয়েছেন তিনি। সম্প্রতি চট্টগ্রামের ওয়ালটন প্লাজা ইপিজেড শাখায় আনুষ্ঠানিকভাবে জেসমিনের হাতে ১০০ ইঞ্চি ওয়ালটন টেলিভিশন তুলে দেন অভিনেতা ইরফান সাজ্জাদ।

Advertisement

জানা গেছে, গত মাসে বন্দর নগরীর দক্ষিণ হালিশহরের ওয়ালটন প্লাজা ইপিজেড শাখা থেকে ৩৬ হাজার ৯০০ টাকায় একটি ৪০ ইঞ্চি টিভি কেনেন জেসমিন। কেনার পর তার নাম, মোবাইল নম্বর এবং ক্রয়কৃত টিভির মডেল নম্বর দিয়ে ডিজিটাল রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করা হয়। রেজিস্ট্রেশন করার কিছুক্ষণ পর ওয়ালটন থেকে ৪ লাখ ৬৯ হাজার ৯৯০ টাকা দামের ১০০ ইঞ্চির আরেকটি টিভি উপহার পাওয়ার মেসেজ পান তিনি।

দুই ছেলের মা জেসমিন আক্তার ঝর্ণা জানান, প্রথমে এত বড় উপহার পাওয়ার মেসেজ দেখে বিশ্বাস হয়নি। কিন্তু শোরুম থেকে ফোন করে ১০০ ইঞ্চি টিভি উপহার পেয়েছি জানানোর পর খুশিতে আত্মহারা হয়ে পড়ি। একটি টিভি কিনে আরেকটি এমন বড় টিভি পাওয়া যায়, তা সত্যিই অকল্পনীয়। নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে হচ্ছে। ওয়ালটন টিভির সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ।

ওয়ালটন টিভির চিফ বিজনেস অফিসার এম এম সৌরভ আকতার বলেন, গাজীপুরের চন্দ্রায় ওয়ালটনের আন্তর্জাতিকমানের টেলিভিশন ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে ইউরোপিয়ান ডিজাইন ও স্ট্যান্ডার্ডে অত্যাধুনিক প্রযুক্তির গুগল অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি উৎপাদন করা হচ্ছে। নিজস্ব কারখানায় টেলিভিশন উৎপাদনের প্রতিটি ধাপে অত্যন্ত কঠোরভাবে গুণগত মান নিয়ন্ত্রণ করা হচ্ছে। উন্নত পিকচার কোয়ালিটি, উচ্চ গুণগতমান, সাশ্রয়ী দাম, দেশজুড়ে বিস্তৃত আইএসও স্ট্যান্ডার্ড সার্ভিস নেটওয়ার্কের মাধ্যমে দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবার নিশ্চয়তা, এসব কারণে দেশের সিংহভাগ ক্রেতার আস্থা অর্জন করে নিয়েছে ওয়ালটন টিভি। সেইসঙ্গে ধরে রেখেছে দেশের নম্বর ওয়ান টেলিভিশন ব্র্যান্ডেরও খেতাব। এই সাফল্য অর্জনে বড় কৃতিত্ব রেখেছেন সাধারণ ক্রেতারা। তাই গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা হিসেবে হ্যাট্রিক অফার ক্যাম্পেইনের আওতায় ওয়ালটন টিভি ক্রয়ে ১০০ ইঞ্চির জায়ান্ট স্ক্রিনের টিভি উপহার দেওয়ার এই উদ্যোগ নেওয়া হয়।

টেলিভিশন হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ালটনের এক্সিকিউটিভ ডিরেক্টর ঈমান হোসাইনসহ ওয়ালটন প্লাজা সেলস নেটওয়ার্কের কর্মকর্তারা।