ফ্রিডমের ‘স্কুটি নাকি গোল্ড’ ক্যাম্পেইনের বিজয়ী সম্মাননা ক্যারাভান শুরু

নারী স্বাস্থ্যসুরক্ষা পণ্য ব্র্যান্ড ফ্রিডমের মেগা ভোক্তা ক্যাম্পেইন ‘স্কুটি নাকি গোল্ড?’-এর বিজয়ী সম্মাননা ক্যারাভান শুরু হয়েছে। পুরো জুলাই মাসজুড়ে দেশের বিভিন্ন জেলায় এই ক্যারাভান পরিচালিত হবে।
প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্যাম্পেইনটি শুরু হওয়ার পর দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিপুলসংখ্যক ক্রেতা এতে অংশ নিয়েছেন। ক্যাম্পেইনটি এখনও চলমান থাকায় নির্ধারিত পণ্য কিনে নিবন্ধনের মাধ্যমে স্কুটি, স্বর্ণসহ বিভিন্ন পুরস্কার জয়ের সুযোগ রয়েছে।
ফ্রিডম জানায়, নারী স্বাস্থ্যসুরক্ষা, পরিচ্ছন্নতা ও সচেতনতা বৃদ্ধির উদ্যোগের অংশ হিসেবে এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় শুরু হওয়া ক্যারাভান দেশের বিভিন্ন জেলা, বাজার ও জনসমাগমস্থলে প্রচারণা চালাবে। পাশাপাশি স্কুটি বিজয়ীদের নিজ এলাকায় গিয়ে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হবে।
প্রতিষ্ঠানটির মতে, এই উদ্যোগের মাধ্যমে বিজয়ীদের সম্মাননা দেওয়ার পাশাপাশি ক্যাম্পেইন সম্পর্কে আরও বেশি মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা হবে।
ক্যাম্পেইনে অংশ নিতে ফ্রিডমের নির্ধারিত পণ্য কিনে প্যাকেটে থাকা কিউআর কোড স্ক্যান করতে হবে। এরপর ওয়েবসাইটে দেওয়া নির্দেশনা অনুসরণ করে নিবন্ধন সম্পন্ন করলে পুরস্কার জয়ের সুযোগ পাওয়া যাবে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, জুলাই মাসজুড়ে দেশের বিভিন্ন জেলায় এই ক্যারাভানের কার্যক্রম চলবে। ক্যাম্পেইনসংক্রান্ত সর্বশেষ তথ্য প্রতিষ্ঠানটির অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে জানা যাবে।




