logo
Advertisement

চট্টগ্রামে প্রিমিয়াম সার্ভিস সেন্টারের সূচনা করল হায়ার বাংলাদেশ

এশিয়া পোস্ট ডেস্ক
এশিয়া পোস্ট ডেস্ক
চট্টগ্রামে প্রিমিয়াম সার্ভিস সেন্টারের সূচনা করল হায়ার বাংলাদেশ
ছবি: হায়ার বাংলাদেশ সূত্রে পাওয়া

গ্রাহকদের দ্রুত, পেশাদার এবং আন্তর্জাতিক মানসম্পন্ন বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করার লক্ষ্যে বন্দরনগরী চট্টগ্রামে নিজেদের প্রথম ডিরেক্ট সার্ভিস সেন্টার (ডিএসসি) উদ্বোধন করেছে কনজ্যুমার ইলেকট্রনিক্স জায়ান্ট হায়ার বাংলাদেশ। এটি ব্র্যান্ডটির দেশব্যাপী ৬ষ্ঠ ডিরেক্ট সার্ভিস সেন্টার।

এক জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে হায়ার বাংলাদেশের নবনিযুক্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফ্যান জিং ফিতা কেটে নতুন এই সার্ভিস সেন্টারের আনুষ্ঠানিক শুভসূচনা করেন।

অনুষ্ঠানে সিইও ফ্যান জিং গ্রাহকসেবাকে প্রতিষ্ঠানের সর্বোচ্চ অগ্রাধিকার উল্লেখ করে বলেন, স্থানীয়ভাবে সার্ভিস সক্ষমতা বৃদ্ধি ও গ্রাহকদের দ্রুততম সময়ে সেবা পৌঁছানোর কৌশলগত পরিকল্পনার অংশ হিসেবেই বন্দরনগরীতে এই যাত্রা।

নতুন কার্যক্রম শুরুর ফলে চট্টগ্রাম মহানগরী এবং পার্শ্ববর্তী এলাকার হায়ার পণ্য ব্যবহারকারীরা সরাসরি ব্র্যান্ডটির বিশেষজ্ঞ প্রকৌশলীদের কাছ থেকে সহজ ও দ্রুততম সময়ে প্রযুক্তিগত সহায়তা পাবেন।

বর্তমানে হায়ার বাংলাদেশের বিস্তৃত সেবা নেটওয়ার্কে ৬টি ডিরেক্ট সার্ভিস সেন্টার (ডিএসসি), ১৭টি এক্সক্লুসিভ সার্ভিস সেন্টার (ইএসসি) এবং ৮০টিরও বেশি অনুমোদিত সার্ভিস সেন্টার (এএসসি) রয়েছে।

এই বিশাল অবকাঠামোর মাধ্যমে দেশের ৬৪টি জেলাতেই নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করা হচ্ছে। এ ছাড়া যেকোনো জরুরি প্রয়োজনে গ্রাহকরা ২৪ ঘণ্টা তাদের হটলাইন নম্বর ‘১৬৬৭৮’-এ কল করে সার্ভিস সাপোর্ট সুবিধা উপভোগ করতে পারবেন।